বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ মার্চ ২০২৫ ১৯ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দোলের রং লাগুক মানুষের মনে। তা যেন না লাগে রাস্তার নিরীহ পথকুকুরদের গায়ে। এছাড়া রং খেলা এবং রং তোলার জন্য অকারণে জল অপচয় না হয়-এই সমস্ত বার্তা নিয়েই বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গার আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের ১৭৭ জন ছাত্রছাত্রী পালন করল বসন্ত উৎসব।
দোল উৎসব বা হোলি রাধাকৃষ্ণের মিলন উৎসব। এই উৎসব বসন্তের আগমনকে উদযাপন করে। হিন্দু সংস্কৃতিতে এই উৎসব প্রায় পাঁচ হাজার বছরের বেশি পুরনো। ঐতিহাসিকেরা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করতেন।
দোল উৎসবের জন্য স্কুল ছুটি থাকার কারণে আজ আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা স্কুলে বসন্ত উৎসব পালন করেন। উৎসব পালনের অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক পোস্টার নিয়ে গ্রামের রাস্তায় প্রদক্ষিণ করেন।
স্কুলের এক ছাত্র বলেন, 'আমরা মাস্টারমশাইদের কাছ থেকে জেনেছি রাস্তার কুকুরদের গায়ে রং দিতে নেই। কারণ তারা মানুষের মতো নিজেদের গায়ে লেগে থাকা রং তুলতে পারে না। জিভ দিয়ে রং চাটার ফলে তাদের দেহে বিষাক্ত রাসায়নিক পদার্থ ঢুকে অনেক সময় পথ কুকুররা অসুস্থ হয়ে পড়ে।'
এছাড়াও ছাত্রছাত্রীরা বলেন, 'মানুষের অসচেতনতার জন্য প্রত্যেকদিন দেশে প্রায় এক লক্ষ লিটার পানীয় জল নষ্ট হয়ে। রং তুলতে এবং রং খেলার সময় আমরা যদি সকলে সচেতন হই, তাহলে দোলযাত্রার দিন গোটা দেশজুড়ে কয়েক লক্ষ লিটার জল অপচয় রোধ করা সম্ভব হবে।'
এছাড়াও ছাত্র-ছাত্রীদের হাতে ছিল বাল্যবিবাহ রোধ, রক্তদান, বৃক্ষরোপন সহ বিভিন্ন সমাজ সচেতনতামূলক বিষয় নিয়ে লেখা পোস্টার। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, 'ছাত্র-ছাত্রীদের মধ্যে দোল এবং বসন্ত উৎসবের গুরুত্ব এবং তার ঐতিহাসিক পটভূমিকা বোঝানোর জন্য আজকের এই আয়োজন। গ্রামের পথে ঘুরে ঘুরে সমস্ত মানুষকে রং খেলার সময় কী করা উচিত তা ছাত্রছাত্রীরা বুঝিয়ে বলে। পাশাপাশি তারা এলাকার গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে দোল উৎসবের জন্য সকলের আশীর্বাদ গ্রহণ করে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার