বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হুইসল নয়, বাজবে সঙ্গীত, গানে গানে হবে আবর্জনা সংগ্রহ

AD | ১১ মার্চ ২০২৫ ২২ : ১২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্লিন দিঘা, গ্রিন দিঘা। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে এভাবেই দিঘাকে গড়ে তোলা হবে। যার জন্য পথে নামলেন মন্ত্রী থেকে জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতি। সকলে মিলে হাত লাগালেন সমুদ্র সৈকত পরিষ্কারে। ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর-১ ব্লকের বিডিও পূজা দেবনাথ-সহ অন্যরা। 

মঙ্গলবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে একটি বিশেষ বৈঠক হয়। বৈঠকে দিঘাকে পরিচ্ছন্ন রাখতে নেওয়া হয় একাধিক পরিকল্পনা। সিদ্ধান্ত হয় এবার থেকে সৈকত শহরে সকাল হলেই হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। বাজানো হবে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতামূলক গান। যার মাধ্যমে এবিষয়ে উৎসাহিত করে তোলা হবে পর্যটক ও হোটেল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে এই উদ্যোগ এবং তা ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। 

সাধারণ আবর্জনা ছাড়াও আরেকটি যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেই বিষয়টি হল সৈকত শহরকে প্লাস্টিক মুক্ত করা। 

মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, প্লাস্টিক ধংসের জন্য বিশেষ যন্ত্রের ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে খেয়াল রাখা হবে পাড়ে যদি কোনও সামুদ্রিক প্রাণী মরে পড়ে থাকে তবে তা দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, দিঘা এখন বিশ্বের পর্যটন মানচিত্রে অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। বহু বিদেশি পর্যটক এখন দিঘায় বেড়াতে আসেন। ফলে ক্লিন এবং গ্রিন দিঘা গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, সৈকত শহরে একাধিক ডিজিটাল বোর্ড লাগানো হচ্ছে। যেখানে ভিডিওর মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ে সকলকে সতর্ক ও সচেতন করা হবে। এরপরেও যদি পর্ষদের নির্দেশ অমান্য করে কেউ যত্রতত্র আবর্জনা বা নোংড়া ফেলে তবে সেক্ষেত্রে জরিমানার সিদ্ধান্ত নেবে দিঘা প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া