বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১০ মার্চ ২০২৫ ০২ : ৫৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গত ১ মার্চ ছাত্রভোটের দাবিতে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাম ছাত্র প্রতিনিধিরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ছাত্রদের বিক্ষোভে রাজ্যের শিক্ষমন্ত্রী আহত হন। সেই ঘটনার রেশ ধরে এবার বাম ছাত্রদের বিরুদ্ধে সরব অল বেঙ্গল স্টেট গভমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন। 

সংগঠনের পক্ষ থেকে সোমবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডঃ সুতপা সান্যাল, সহ-সভাপতি শুভ্রকান্তি ঘোষ, অনির্বান রায়, অরুনাংশু মাইতি, সন্দীপন মিত্র-সহ একাধিক অধ্যাপকরা উপস্থিত ছিলেন। অধ্যাপকরা জানান, ১ মার্চ যাদবপুর ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রছাত্রীরা সেদিন যে আচরণ করেছেন তা দেখে মনে হয়েছে সমস্যা তৈরী করতেই ক্যাম্পাসেই এসেছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্রভোটের দাবি জানাতে এসেছিলেন ছাত্ররা। কিন্তু এই পরিস্থিতিতে কি সত্যি ছাত্র ভোট সম্ভব? সেই প্রশ্ন তুলে দিল। 

এদিন অধ্যাপকরা আরও জানান, যদিও কোনও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই পুলিশ আসা কাম্য নয়। কিন্তু ছাত্র-শিক্ষক উভয় পক্ষেরই দায়িত্ব শান্তি বজায় রাখা। তবে অধ্যাপকদের অভিযোগ, যাদবপুরে অসুস্থ চিন্তার বাসা বেঁধে রয়েছে যেখানে দখলদারি মুক্ত হোক। শিক্ষাঙ্গনে নৈরাজ্যর বিষয়ে তাঁরা বলেন, "ছাত্রদের আরও সংযত হওয়া দরকার ছিল। বাম জমানার এই শিক্ষা প্রাঙ্গণগুলিতে অর্থাৎ তাদের দুর্গে কোনও বাইরের কেউ ঢুকতে পারতো না।'' 

শিক্ষমন্ত্রীর অপমানের বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে জানানো হয়, আগামী ৩০ মার্চ সংগঠনের একটি এজিএম রয়েছে বোলপুরে। শিক্ষামন্ত্রী উপস্থিত থাকতে পারেন সেখানে। সেই বৈঠকেই আগামী দিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতিতে গেরুয়াকরণ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্র সরকার বিপুল খরচের বিষয়ে আলোচনা করেনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া