রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ACCIDENT: চালকের সুগার ফল করে দুর্ঘটনা, মৃত ১

Sumit | ১৭ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৪৯Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: সুগার ফল করে হটাৎ অসুস্থ গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু, গুরুতর জখম তার ছেলে।ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত বোসো এলাকায় জিটি রোডে। শ্রীরামপুর থেকে পান্ডুয়া যাচ্ছিল একটি গাড়ি। পান্ডুয়ার খন্যানের জিটি দিয়ে দ্রুত গতিতে ছুটছিল চারচাকা গাড়ি। বিপরীত দিক থেকে মগরার দিকে যাচ্ছিল একটি বাইক। বাইক চালকের নাম অশোক কর্মকার। সঙ্গে ছিল ১৩ বছরের ছেলে সুমিত। বোসো এলাকায় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে গিয়ে একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইক আরোহী পিতাপুত্র। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিতার। পুত্রকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পান্ডুয়া থানার পুলিশ। আঘাত গুরুতর হওয়ায় প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এবং সেখান থেকে কলকতায় পাঠানো হয়। গাড়ির চালক রঞ্জিত বর্মনকেও পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত চালক বলেন, তিনি সুগারের রোগী। হঠাৎ করে সুগার ফল করে মাথা ঘুরে যায়, বুঝতে পারেননি কিভাবে দুর্ঘটনা হল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাইক চালকের বাড়ি উত্তর ২৪ পরগনার হালিশহরে। এদিন ছেলেকে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজ সেরে পান্ডুয়া থেকে হালিশহর ফিরছিলেন। গাড়ির চালকের বাড়ি শ্রীরামপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গাড়িটিকে আটক করা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া