বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

Kaushik Roy | ১০ মার্চ ২০২৫ ২১ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে বড়সড় ধাক্কা। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, 'বাংলায় যে বিভাজনের রাজনীতি চলছে সেটা আমার পক্ষে দিনের পর দিন মেনে নেওয়া কঠিন। একাধিক বার প্রতিবাদ করার পরেও লাভ হয়নি।

 

বাংলাকে রক্ষা করতে, বেকারদের কর্মসংস্থান বাড়াতে, সর্বোপরি সামাজিক উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হলাম। এই বিভাজনের রাজনীতি বন্ধ করে বাংলার উন্নতি চাই আমি। বাংলার সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন চাই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই আমি। যাতে আগামীদিনে বাংলার উন্নতি করতে পারি'। সোমবার সকালে বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন তাপসী। সেখান থেকে বেরিয়ে দুপুর নাগাদ তাপসী বাইপাসের ধারে তৃণমূল ভবনে চলে আসেন।

 

সেখানেই ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত তাপসী মণ্ডল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে নির্বাচনে লড়াই করে জিতেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দলবদল করেন তিনি। সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। ২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার আগে ফের সুর বদল করলেন তাপসী। ভোটের আগে এটা যে বড় ধাক্কা বিজেপির কাছে তাতে কোনও সন্দেহ নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া