বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আপনার নামে সিমকার্ড তুলে কি অন্য কেউ ব্যবহার করছে? এই ওয়েবসাইটে ঢুকলেই পেয়ে যাবেন উত্তর 

Kaushik Roy | ১০ মার্চ ২০২৫ ২১ : ৩১Kaushik Roy

বিভাস ভট্টাচার্য

 

রামের নামে সিমকার্ড তুলে শ্যামের নানা কুকীর্তি। সিম জালিয়াতির একের পর এক ঘটনা মাঝেমাঝেই উঠে আসে সংবাদমাধ্যমে। দেখা যায় একজনের অজান্তেই সিমকার্ড তুলে আরেকজন ব্যবহার করে নানা ঘটনা ঘটিয়ে ফেলছে। বিষয়টি নজরে আসে তখনই যখন যার নামে সিমকার্ড তোলা হয়েছে তাঁর বাড়িতে গিয়ে তদন্তকারী সংস্থা হাজির হয়। নানা তথ্য সামনে এনে ওই ব্যক্তিকে তখন নিজেকে নির্দোষ প্রমাণিত করতে হয়। অথচ কুকীর্তিতে ব্যবহার করা এই সিমকার্ডের বিষয়ে তিনি কিছুই জানতেন না।

 

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে কীভাবে একজনের নামে সিম আরেকজনের কাছে পৌঁছয়। রাজ্য গোয়েন্দা সংস্থার এক আধিকারিক এবিষয়ে বলেন, যখন কেউ সিমকার্ড তুলতে যাচ্ছেন তখন তাঁকে বেশকিছু 'ডকুমেন্ট' জমা দিতে হয়। যার থেকে এই সিমকার্ড তিনি নিতে যাচ্ছেন সেই ব্যক্তি যদি অসৎ হয় তবে সেই ডকুমেন্ট জেরক্স করে সে একই ডকুমেন্ট দিয়ে একাধিক সিমকার্ড তুলে নেবে। উদ্দেশ্য, অতিরিক্ত এই সিমকার্ড বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া। কারণ, অপরাধ ঘটাতে যে বা যারা সিমকার্ড ব্যবহার করবে তারা নিশ্চয়ই নিজের নামে যে সিমকার্ড রয়েছে সেই সিম ব্যবহার করবে না।

 

এর পাশাপাশি আরও যে পদ্ধতিতে একই নামে একাধিক সিমকার্ড ব্যবহার করা হয় সেটা হল 'বায়োমেট্রিক' পদ্ধতির অপব্যবহার।‌ উদাহরণ হিসেবে তিনি বলেন, ধরা যাক কেউ একজন গেল সিমকার্ড নিতে। এখানেও যদি ব্যবসাদার অসৎ হয় তবে সে ওই গ্রাহকের একাধিক বায়োমেট্রিক বা আঙুলের ছাপ নেবে। গ্রাহককে বোঝাতে বলবে প্রথমটি ঠিকঠাক হয়নি তাই দ্বিতীয়বার বা তৃতীয়বার নিতে হল। কম্পিউটারের স্ক্রিন থাকে গ্রাহকের উল্টোদিকে। ফলে গ্রাহক বুঝতে পারেন না ছাপ ঠিকঠাক উঠল কিনা। এরপরেই ওই বায়োমেট্রিক প্রমাণ ব্যবহার করে আরও একটি বা দুটি সিমকার্ড তুলে সেই কার্ড চড়াদামে বিক্রি করে দেয় ওই ব্যবসায়ী।

 

 

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে নিরীহ গ্রাহক কীভাবে জানতে পারবেন তাঁর অজান্তে তাঁর নামে অন্য কেউ সিমকার্ড ব্যবহার করছে কিনা। অবশ্যই জানা সম্ভব। ভারতীয় টেলি যোগাযোগ মন্ত্রকের একটি ওয়েবসাইটে ঢুকলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এই সাইটটি হল tafcop.sancharsaathi.gov.in। গুগলে গিয়ে টাইপ করলেই সাইটটি খুলে যাবে।  এরপর নিজের মোবাইল নম্বর ও অন্যান্য বিষয়গুলি সাইটের নির্দেশ মতো 'ফলো' করলেই জেনে যাওয়া যাবে গ্রাহকের অজান্তে তাঁর নামে অন্য কেউ সিমকার্ড ব্যবহার করছে কিনা। সেরকম হলে ঘরে বসেই ওই সাইটের মাধ্যমে বাকি নম্বরগুলি সম্পর্কে রিপোর্ট করে দেওয়া যাবে‌। এরজন্য কোনও মেইল বা হাতে লিখে কিছু আবেদনও করার দরকার পড়বে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া