শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ মার্চ ২০২৫ ১৮ : ০৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বভারতীর তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, তারা ১১ মার্চ নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করবে। যেখানে শুধুমাত্র ছাত্র-শিক্ষক এবং কর্মীরা অংশ নেবেন। অন্যদিকে, বনদপ্তর জঙ্গল এলাকায় আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো এবং ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব কোথায় এবং কীভাবে উদযাপিত হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে শান্তিনিকেতন থানায় বসন্ত উৎসব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার কাউন্সিলররা, রূপপুর পঞ্চায়েত ও কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং অন্যান্য স্থানীয় প্রশাসনিক ব্যক্তিত্বরা।
গত কয়েক বছর ধরে বিশ্বভারতীর নিয়ন্ত্রিত বসন্ত উৎসবের বাইরে শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় স্থানীয় উদ্যোগে বসন্ত উৎসব পালিত হচ্ছে, যেমন রতনপল্লী, জামবুনি, শ্রীনিকেতন, কঙ্কালীতলা সতীপীঠ সহ অন্যান্য এলাকায়। এবারও এসব জায়গায় উৎসব আয়োজিত হবে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বসন্ত উৎসবের আয়োজনকারীদের সমস্ত নিয়মবিধি মেনে চলতে হবে। বিশেষ করে সোনাঝুরি হাট এলাকায় আবির খেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, এবং পুলিশ মাইকিং করে এই নির্দেশ প্রচার করবে। পাশাপাশি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ফলে, বসন্ত উৎসব নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার পুরো সমাধান এখনও মেলেনি। তবে পুলিশ প্রশাসন উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার