শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: পঞ্চমীর সন্ধ্যায় পুড়ে গেছিল প্যান্ডেল ও প্রতিমা, মুখ্যমন্ত্রীর নির্দেশে বোধন শুরুর আগেই ব্যবস্থা করল জেলা প্রশাসন

Kaushik Roy | ২০ অক্টোবর ২০২৩ ১৮ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পঞ্চমীর সন্ধ্যায় পুড়ে ছাই হয়ে গেছিল মালদার 'আমরা সবাই' ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা। মাথায় হাত উদ্যোক্তাদের। মন খারাপ এলাকাবাসীদের। এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত ব্যবস্থা করা হয় প্রতিমা ও প্যান্ডেলের। হাসি উদ্যোক্তাদের মুখে। খুশি এলাকাবাসী। এবিষয়ে কৃষ্ণেন্দু বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক। প্যান্ডেল এবং প্রতিমা পুড়ে যাওয়ার খবর তাঁর কানে যেতেই তিনি আমাকে ফোন করে বলেন এই পুজোর যেন আবার আয়োজন করে দেওয়া হয়। সেইমতো জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্ত কিছু আয়োজন করে দেওয়া হয়েছে। আমরা চাই প্রতিটি মানুষ যেন পুজো আনন্দে কাটায়‌।' পঞ্চমীর রাতে যখন পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল তখন আচমকাই আগুন লেগে যায় মালদার এই মন্ডপটিতে। মুহুর্তে ছড়িয়ে পড়ে আগুন। গ্রাস করে প্যান্ডেল এবং প্রতিমাকে। দমকলের চেষ্টায় আগুন শেষপর্যন্ত আয়ত্বে এলেও পুড়ে ছাই হয়ে যায় প্রতিমা ও প্যান্ডেল। প্রাথমিকভাবে দমকলের অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষাদ ছড়িয়ে পড়ে এলাকায়। ষষ্ঠীর সন্ধ্যায় আবার ফুটল হাসি। বোধনের আয়োজনে ব্যস্ত পুজোর কর্তারা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া