বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বনদপ্তরের কড়া নিষেধাজ্ঞা, সোনাঝুরির হাটে এবছর পালিত হবে না বসন্তোৎসব

Riya Patra | ০৯ মার্চ ২০২৫ ২০ : ৩১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডারের হিসেব বলছে, ভরা বসন্ত এখন। চতুর্দিকে গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ছে টুপটাপ, তার উপরে আলগোছে পড়ে রয়েছেন আগুনরঙা শিমুল। দক্ষিণবঙ্গের আরও অনেক জায়গার মতোই শান্তিনিকেতনও এখন এমনটাই। বসন্তের মৃদু হাওয়ার মতো শান্ত, আবার কখনও আগুন রঙা পলাশের মতো তার রূপ। দোল, রঙের খেলা, পলাশফুল এসব বললেই এক লহমায় ভেসে আসে শান্তিনিকেতন। বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে এখন রতনপল্লি, সোনাঝুরির হাট, শ্যামবাটী, জামবুনি, চেনা অচেনা বহু জায়গাতেই বসন্ত উৎসব পালিত হয়। 

তবে, শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। দোল পূর্ণিমার দিন সেখানে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করছে। সেখানে বহিরাগতদের কোনওরকম প্রবেশাধিকার থাকে না। সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালিত হচ্ছে প্রায় একই আঙ্গিকে, ধুমধামের সঙ্গে। গত কয়েক বছর ধরে বোলপুর বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়েছে।

 কিন্তু এবছর করা নিয়ম, বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞায় মন ভার বহু পর্যটকের। অনেকেই ওই নির্দিষ্ট সময়ে সোনাঝুরির জঙ্গলে দোল খেলবেন বলে একপ্রকার পরিকল্পনা করে তৈরি। 

হাটের ব্যবসায়ীরা অবশ্য বনদপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া