শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সকালেই লাঞ্চের খাবার, ছড়াল বিষক্রিয়ার গুজবও, হাসপাতালে হুলস্থুল কাণ্ড

Pallabi Ghosh | ০৮ মার্চ ২০২৫ ০১ : ২২Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: আচমকা হাসপাতালে রোগীদের খাবার নিয়ে বিভ্রান্তি। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই দেওয়া হয় দুপুরের খাবার। বিষয়টি নজরে পড়তেই দুপুরের খাবার দেওয়া বন্ধ করার নির্দেশ দেন অ্যাসিস্ট্যান্ট সুপার। আর তারপরেই ছড়ালো খাবারে বিষক্রিয়ার গল্প। যা ঘিরে হুলুস্থুল কাণ্ড হাসপাতালে। 

 

জানা গেছে, এদিন রোগীদের ব্রেকফাস্টের পরেই দুপুরের খাবার সকালবেলায় দিয়ে দিয়েছিলেন ইমামবাড়া জেলা হাসপাতালের রান্নাঘরের এক কর্মী। সকাল সকাল দুপুরের খাবার দেওয়া হয়েছে জানতে পেরে অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়ার্ড মাস্টার অফিসে খাবার দেওয়া বন্ধ করার নির্দেশ দেন। তখন দায়িত্বে থাকা ফ্যাসিলিটি অফিসার ওয়ার্ডের সিস্টার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করে খাবার দেওয়া বন্ধ করতে বলেন। ততক্ষণে ওয়ার্ডে থাকা অনেক রোগীকেই খাবার দেওয়া হয়ে গিয়েছিল। অনেকে খাওয়াও শুরুও করে দিয়েছিলেন। হঠাৎই তাঁদের বলা হয় খাবার না খেতে। আর সেই নির্দেশ ঘিরেই বিভ্রান্তি সৃষ্টি হয়। রোগীরা খাবার ফেলে দেন। খাবারে বিষক্রিয়ার গুজব রটে যায়। 

 

এরপরই গোটা বিষয় নিয়ে ছানবিন শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের রান্না ঘরে গিয়ে খাবার পরীক্ষা করে দেখেন অ্যাসিস্ট্যান্ট সুপার মৃন্ময় চক্রবর্তী। এদিন তিনি জানিয়েছেন, জেলা হাসপাতালে ব্রেকফাস্ট দেওয়া হয় সকাল ন'টা থেকে দশটার মধ্যে। এদিনও যথা সময়ে ব্রেকফাস্ট দেওয়া হয়। তারপরেই তিনি জানতে পারেন রান্নাঘরের কোনও একজন কর্মীর বাড়িতে কাজ থাকায় এগারোটার সময় রোগীদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে। এটা জানার পরই অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়ার্ড অফিসে খাবার দেওয়া বন্ধ করার নির্দেশ দেন। ফ্যাসিলিটি ম্যানেজার সিস্টারকে জানান, খাবার যাঁদের দেওয়া হয়েছে, বাদ বাকিদের আর যাতে না দেওয়া হয়। আর এটাতেই একটা সমস্যা তৈরি হয়। বিভ্রান্তি ছড়িয়ে পরে। তিনি সঙ্গে সঙ্গেই খাবার ঘরে গিয়ে বিষয়টা খতিয়ে দেখেছেন। তিনি নিজে খাবার খেয়ে দেখেছেন। খাবারে কোনও রকম সমস্যা নেই। তবুও ওই রান্না খাবার কিছুটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। সেই খাবার ফুড সেফটি আধিকারিকের মাধ্যমে পরীক্ষা করানো হবে। পরবর্তী সময় কোনও অভিযোগ হলে যথাযথ তদন্ত হবে। খাবারের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে সুপার অফিসে ডেকে পাঠানো হয়। আগামী দিনে দুপুরের খাবার যাতে এত তাড়াতাড়ি না দেওয়া হয় সেটা জানিয়ে দেওয়া হয়েছে। কারণ ব্রেকফাস্ট খাওয়ার পর তাড়াতাড়ি খাবার দিলে সেই খাবার হজম হয় না। রোগীদের অসুবিধা হতে পারে। 

 

হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানিয়েছেন, এদিন মাংস ভাত হয়েছিল। খাবার দেওয়ার পরেই হঠাৎ বলা হয় খাবার না খেতে। তাঁরা কেউ বুঝে উঠতে পারেন না কেনও খাবার দেওয়া হল? আবার কেনই বা খাবার খেতে বারণ করা হচ্ছে। এতেই বিভ্রান্তি ছড়ায়। অনেকে খাবার ফেলে দেন। আসল বিষয়টা রোগীদের বুঝিয়ে বললে এই পরিস্থিতি তৈরি হত না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া