শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Milton Sen | | Editor: Sourav Goswami ০৮ মার্চ ২০২৫ ২১ : ৫৩Sourav Goswami
মিল্টন সেন,হুগলি: আন্তর্জাতিক নারী দিবসে, এক নারীর অনন্য লড়াই। লক্ষ্য দুরারোগ্য ক্যান্সার জয় করে শিক্ষিকা হয়ে ওঠা। কলকাতার এনআরএস হাসপাতালে বসে পরীক্ষা দিল চন্দনগরের ছাত্রী। কেমো চলার কারণে গতবছর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এবারেও একই অবস্থা, তবু থেমে থাকেনি। যন্ত্রণায় কাতর হয়েও বসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়। বর্তমানে হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছেন চন্দননগরের সুজলি পাত্র। আর সুজলির সেই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে তাঁর স্কুলের সহপাঠী, শিক্ষিকা, শিক্ষা কর্মী থেকে প্রতিবেশী সকলেই। মাত্র ১১ দিন বয়েসেই তাঁর মাকে হারিয়েছে সুজলি। তারপর চন্দননগর কেএমডিএ পার্ক সংলগ্ন মামার বাড়িতে তাঁর বড় হয়ে ওঠা। তাঁকে বড় করে তুলেছেন তাঁর মামা সত্যজিৎ রায়। পেশায় তিনি জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক। সুজলির বাবা বর্তমানে দ্বিতীয় বিয়ে করে দায় মুক্ত। তিনি আলাদা সংসারে থাকেন। তবে মাঝে মধ্যে এসে মেয়ের খোঁজ নেন।
সুজলী চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী। একাদশ শ্রেণীতে পঠনরত অবস্থায় প্রথম তার অসুস্থতা ধরা পরে। জানা যায় তাঁর ওভারিতে একটি টিউমার রয়েছে। বায়োপসি করে দেখা যায় ক্যান্সার হয়ে গেছে। এরপরই শুরু হয় কেমো থেরাপি। মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিলেন সুজলি। অসুস্থতার কারণে গতবছর তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা সম্ভব হয়নি। তবে তাঁর মনের জোর হারাননি। লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া। সেই অনুযায়ী চলছিল প্রস্তুতি। এবারে তাঁর পরীক্ষার সিট পড়েছিল চন্দননগর কৃষ্ণভাবিনি নারী শিক্ষা মন্দিরে। প্রথম দিন বাংলা পরীক্ষা দেওয়ার পর থেকেই আবার অসুস্থতা তাঁকে পেয়ে বসে। তারপর সারারাত পেটে যন্ত্রণায় ঘুমতে পারেননি। এদিন লালবাগান স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মন্ডল জানিয়েছেন, তাঁকে ফোন করে শরীর খারাপের কথা জানিয়েছিল সুজলি। ফলে আর পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়েও দ্বিধা তৈরি হয়েছিল। স্থানীয় চিকিৎসক দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দ্বিতীয় দিনের পরীক্ষা স্কুলেই দিয়েছিল।
প্রধান শিক্ষিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই এর সঙ্গে যোগাযোগ করেন। তারপরই সুজলিকে নীলরতন সরকার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ছাত্রী জানায় হাসপাতাল থেকেই পরীক্ষা দেবে। তারপরই সেইমতো সব ব্যবস্থা করা হয়। প্রধান শিক্ষিকা বলেছেন, অসম্ভব মনের জোর সুজলীর। চরম শারীরিক অসুস্থতা সত্বেও সে স্কুলে আসত। পড়াশোনায় ভালই মনোযোগই ছিল। গতকাল পরীক্ষার পর কথা হল। বলল খুব যন্ত্রণা হচ্ছে। তাও পরীক্ষা শেষ করেছে।বড় হয়ে শিক্ষিকা হতে চায়। তিনিও চান ও বড় হোক। প্রতিবেশী অনামিকা সরকার জানিয়েছেন, ছোট থেকে মা নেই মেয়েটার। মামা দিদিমার কাছে মানুষ। দিদিমাও কিছুদিন আগে গত হয়েছেন। অনেক প্রতিকুলতার মধ্যে লড়াই করে যাচ্ছে। রোগটা ভালো নয়। তিনি চান দ্রুত সুস্থ হয়ে উঠুক সুজলি।ভালো রেজাল্ট করুক।
এই প্রসঙ্গে হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই বলেছেন, অসুস্থতার কারণে গত বছর ওই ছাত্রী পরীক্ষায় বসতে পারেনি। দুরারোগ্য রোগে আক্রান্ত। তখন তাঁর কেমো থেরাপি চলছিল। এ বছরে পরীক্ষায় বসেছে। যে স্কুলে সিট পড়েছিল সেখানে সিক রুমে দুটি পরীক্ষা দেওয়ার পরে আরও অসুস্থ হয়ে পরে। তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্যকে বিষয়টি জানান।তিনি অনুমতি দেওয়ার পর সব ব্যবস্থা করা হয়। বর্তমানে হাসপাতাল থেকেই পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। ওর মনের জোর আছে। সুজলির সাফল্য কামনা করেছেন শুভেন্দু গড়াই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার