শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rare Disease: man infected with maggots in his private part was treated in Nepal

স্বাস্থ্য | শিশ্নে কিলবিল করছে লার্ভা! রোগীর গোপনাঙ্গ পরীক্ষা করতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠলেন চিকিৎসকেরা!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ মার্চ ২০২৫ ১৯ : ২৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: প্রস্রাবের সমস্যা নিয়ে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করানো হয় ৭৬ বছর বয়সি এক বৃদ্ধকে। বৃদ্ধ জানান, একদিকে যেমন প্রস্রাব করতে সমস্যা হচ্ছে, তেমনই প্রস্রাব করার সময় রক্তপাত হচ্ছে। দেরি না করে সরাসরি বৃদ্ধকে ইমারজেন্সি বিভাগে নিয়ে যান চিকিৎসকেরা। সেই বৃদ্ধের পুরুষাঙ্গ পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। দেখা যায় পোকার লার্ভা কিলবিল করছে বৃদ্ধের গোপনাঙ্গে!

ঘটনার কথা সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞানপত্রিকা ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টস’-এ। চিকিৎসকেরা নিজেদের রিপোর্টে জানিয়েছেন, বছর দুয়েক আগে ওই বৃদ্ধ প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার সমস্যায় আক্রান্ত হন। যদিও এই বয়সে সেটি বিরল নয়। কিন্তু সমস্যা হল, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে সেটি মূত্রথলি এবং মূত্রনালীর উপর চাপ দেয়। যার ফলে প্রস্রাব করতে অসুবিধা হয়। এক্ষেত্রেও চিকিৎসকেরা ভেবেছিলেন তেমনই কিছু হয়েছে। কিন্তু পরীক্ষা করতে গিয়ে যা দেখলেন তাঁরা, তাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছেন চিকিৎসকেরা।

দেখা যায় বৃদ্ধের মূত্রনালীতে ক্ষত রয়েছে। আর সেখানেই কিলবিল করছে ম্যাগট বা মাছির লার্ভা! চিকিৎসকদের মতে মাছি দুর্গন্ধের প্রতি আকৃষ্ট হয়। সাধারণত কোনও ক্ষত স্থান ঠিক মতো পরিষ্কার না করলে সেখান থেকে যে গন্ধ বেরোয় তাতেই মাছি এসে বসে এবং ডিম পাড়ে। সেই ডিম ফুটেই লার্ভা জন্ম নেয়। এক্ষেত্রে বৃদ্ধ স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। ফলে বেশি নড়াচড়া করতে পারতেন না। তাঁর স্ত্রীই যাবতীয় সেবা যত্ন করতেন। চিকিৎসকদের আশঙ্কা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না করার জন্যেই এমন ঘটনা ঘটেছে।

তবে এখানেই শেষ নয়। সিসটোস্কোপি করে চিকিৎসকেরা দেখেন, শুধু মূত্রনালী নয়, ছোট ছোট লার্ভা ঢুকে পড়েছে তাঁর মূত্রথলিতেও। বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ইউরোজেনিটাল মাইয়াসিস বলে। শেষ পর্যন্ত টারপেন্টেইন তেল দিয়ে ক্ষতস্থান সাফ করেন। এই তেলে লার্ভা শরীরের বাইরে বার হয়ে আসে। সব লার্ভা পরিষ্কার করার পর আইভারমেক্টিন ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় বৃদ্ধের। ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান বৃদ্ধ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া