বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ মার্চ ২০২৫ ১৯ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত কিছু গ্রামীণ এলাকায় পেট্রোল পাম্পও নেই। সেখানে রাস্তার ধারে বোতলে করে বিক্রি হচ্ছিল পেট্রোল। কিন্তু জরুরি প্রয়োজনে সেই পেট্রোল ব্যবহার করেও গাড়িচালকরা আশানুরূপ মাইলেজ পাচ্ছিলেন না। সম্প্রতি গোটা ঘটনাটি নজরে পড়ে সুতি থানার পুলিশ এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। গোপন সূত্র পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সুতি থানার পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা প্রায় দেড়শো লিটারের বেশি জাল পেট্রোল উদ্ধার করেন। অবৈধভাবে এই তেল তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে।
পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের শনিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি তাদের গোপন সূত্রে খবর আসে সুতি থানার অন্তর্গত মানিকপুর মোড় এবং ধলা মোড়ের কাছে বেশ কিছু যুবক গত কয়েক মাস ধরে বোতলে করে পেট্রোল বিক্রি করছে। জরুরি প্রয়োজনে তেল নিয়ে গ্রাহকরা প্রয়োজনীয় মাইলেজ পাচ্ছিলেন না বলে অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, সুতি এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে চালানো হত জাল পেট্রোল তৈরির এই চক্র। উঁচু পাঁচিল দিয়ে গোটা এলাকা ঘেরা থাকায় আশেপাশের বাসিন্দারা টেরও পেতেন না ভেতরে কী হচ্ছে।
সূত্রের খবর, বিভিন্ন রকম রাসায়নিক এবং রঙিন পদার্থ মিশিয়ে জাল পেট্রোল তৈরি করা হতো। দেখতে সাধারণ পেট্রোলের মতো হলেও তার গুণমান পেট্রোল পাম্প থেকে বিক্রি হওয়া তেলের তুলনায় অনেকটাই খারাপ। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচলকারী ট্রাক, চার চাকা বা দু’চাকা চালকরা প্রায়শই পেট্রোল নিতেন। জাল পেট্রোল বিক্রি করে বিপুল মুনাফা হতে থাকায় সম্প্রতি এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই নিজেদের কারখানায় বিপুল পরিমাণ জাল পেট্রোল তৈরি করছিলেন বলে খবর এসেছে পুলিশের কাছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার