শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Recent Survey shows young generation are more reluctant to use condoms during physical intimacy

স্বাস্থ্য | দেহতরলের মাধ্যমে ছড়াচ্ছে যৌনরোগ, তবু নিরোধে অনীহা! কোন বয়সি মানুষ সবচেয়ে কনডোম বিমুখ? জানাল সমীক্ষা

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ মার্চ ২০২৫ ১৭ : ০৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: জনসংখ্যা বাড়ছে লাফিয়ে, কিন্তু যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে না মোটেই। এমনকী কমছে সঙ্গমের সময় কনডোম ব্যবহারের প্রবণতাও। এমনটাই জানা গিয়েছে কনডোম প্রস্তুতকারক সংস্থা ‘ডিউরেক্স’-এর করা সাম্প্রতিক এক সমীক্ষায়। ব্রিটেনে করা এই সমীক্ষায় জানা গিয়েছে মাত্র ১৫ শতাংশ মানুষ যৌন মিলনের সময় কনডোম ব্যবহার করছেন।

চিন্তার বিষয়, এই সমস্যা শুধু ব্রিটেনের ঘটনা নয়- বরং বিশ্বব্যাপী বাড়ছে এই প্রবণতা। ২০২৪ সালের অগাস্টে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) তরুণ-তরুণীদের মধ্যে কনডোম ব্যবহার না করার প্রবণতা সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে। ৪২টি দেশের কিশোর-কিশোরীদের উপর করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুসারে, নাবালক-নাবালিকাদের মধ্যে নিরোধ ব্যবহার না করার প্রবণতা খুবই বেশি। ১৫ বছর বয়সি প্রায় এক তৃতীয়াংশ কিশোর-কিশোরী শেষবার যৌনসঙ্গমের সময় কনডোম বা গর্ভনিরোধক পিল কোনওটিই ব্যবহার করেনি বলে জানা গিয়েছে এই সমীক্ষায়।

সমীক্ষায় ফলাফল দেখে রীতিমতো আতঙ্কে ভুগছেন যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো বিভিন্ন সংগঠন। ইংল্যান্ডের স্বাস্থ্য নিয়ামক সংস্থা এনএইচএস-এর পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে জানানো হয়েছে, কনডোম কেবল গর্ভনিরোধক নয়। কনডোম এসটিআই বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তথা সংক্রামক যৌন রোগ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়। প্রসঙ্গত, এডস, গনোরিয়া, হেপাটাইটিসের মতো একাধিক মারণরোগ দেহ তরলের বিনিময়ের মাধ্যমেই সংক্রমিত হয়। দেহ তরলের বিনিময় রোধ করার একমাত্র উপায় সঙ্গমের সময় কনডোম ব্যবহার করা। তাই এই সমস্যা কেবল ইংল্যান্ডের সমস্যা নয়। গোটা বিশ্বেই বাড়ানো দরকার কনডোমের ব্যবহার।

কিন্তু কেন কনডোম কিনতে চাইছেন না এতো বড় সংখ্যক মানুষ? সমীক্ষায় জানা গিয়েছে, সবচেয়ে বড় কারন লজ্জা। বিশেষ করে তরুণ প্রজন্মের কেউ যখনই কনডোম কিনতে যান তাঁদের অন্য নজরে দেখেন আশপাশের মানুষ। প্রশ্ন তোলা হয় তাঁদের চরিত্র নিয়েও। আর এতেই কনডোমের প্রতি বিমুখ হচ্ছেন অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া