বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ছোটবেলার শখ বিক্রি করেই হয় দিন গুজরান, ব্যক্তির সংগ্রহ দেখলে চমকে যাবেন

Riya Patra | ০৭ মার্চ ২০২৫ ০১ : ১৪Riya Patra

মিল্টন সেন,হুগলি: কিশোর অবস্থার শখ বয়সকালে হয়ে দাঁড়াল অবলম্বন। শখ বিক্রি করার মধ্যেই মানসিক স্বস্তি খুঁজে পেয়েছেন শ্রীরামপুরের অমল ভট্টাচার্য্য। পেশায় একসময় তিনি ডাক বিভাগের কর্মী ছিলেন। কৈশোরেই তিনি কাজে যোগ দিয়েছিলেন ভারতীয় ডাক বিভাগে। কুড়ি বছর বয়েস থেকেই তিনি পুরোদমে চাকরি করেছেন শ্রীরামপুর পোস্ট অফিসে। ডাক বিভাগে চাকরি করার সুবাদে তখনই তাঁকে পেয়ে বসেছিল এক অদ্ভুত শখ। নানা রকমের মুদ্রা জমানোর শখ।

সংগ্রহ করে রাখা এক টাকা, দু' টাকা থেকে পাঁচ টাকা দশ টাকার নতুন নোট। এক পয়সা, দু' পয়সা, এক আনা, চার আনা দশ, পাঁচ পয়সা থেকে আরও প্রাচীন মুদ্রা জমানো। মূলত তাঁর শখ ছিল পুরনো ও বিভিন্ন দেশীয় মুদ্রা সঞ্চয় করা। এভাবেই দীর্ঘ চাকরি জীবনে ধীরে ধীরে অমলের সংগ্রহে এসেছে বহু মুদ্রা। এসেছে পরাধীন ভারতবর্ষে প্রচলিত নানান মুদ্রা। কর্মরত অবস্থায় দীর্ঘ ৪০ বছর ধরে তিনি বিভিন্ন সময়ের দেশীয় মুদ্রা সঞ্চয় করেছেন। ৬০ বছর বয়েসে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। তার পরই কর্মহীন অমলের অবলম্বন হয়ে দাঁড়ায় কৈশোরের তাঁর শখের সংগৃহীত নোট এবং পয়সা। বর্তমানে সেই সঞ্চয় বিক্রয়ের মধ্য দিয়েই দিন কেটে যাচ্ছে বৃদ্ধ অমল ভট্টাচার্য্যর। 


আজও হুগলির শ্রীরামপুরের জি টি রোড সংলগ্ন বটগাছের তলায় তাঁর দেখা মেলে। শীত গ্রীষ্ম প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত পসরা নিয়ে পাওয়া যায়। ফুটপাতের উপর সাজিয়ে বসেন কৈশোর থেকে টানা ৪০ বছর চাকরি জীবনের তাঁর সঞ্চিত সংগ্রহ। সেখানে রয়েছে দেশে বিভিন্ন সময়ে প্রচলিত থাকা নানান মুদ্রা। পরাধীন এবং স্বাধীন ভারতবর্ষের দুর্লভ নানান টাকা পয়সা। যে মুদ্রা বর্তমানে অচল। আর কোনও আইনি বা বৈধ মূল্য নেই। অথচ পুরনো সেই সমস্ত মুদ্রা নিয়ে যথেষ্টই কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাই এক আনা থেকে পাঁচ টাকা সবই বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বছর দুয়েক ধরে রাস্তার ধারে বসে তিনি তাঁর সঞ্চিত সংগ্রহ বিক্রি করে চলেছেন। যত দিন যাচ্ছে, ধীরে ধীরে সেই সঞ্চিত সংগ্রহের ঝুলি খালি হচ্ছে। গত দুবছরে সংগ্রহ অনেকটাই কমেছে। তবে এখনও অনেক আছে। তবে বিক্রি হওয়ার থেকেও বড় বিষয় প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ তাঁর সংগ্রহের মুদ্রা দেখতে খোঁজ নিয়ে শ্রীরামপুরে আসেন। তাঁর সঙ্গে দেখা করেন। মুদ্রা নিয়ে নানান প্রশ্ন করেন। তিনি উত্তর দেন। উত্তর দিতে পছন্দ করেন। বিশেষ করে যারা পুরাতন মুদ্রা জমানোর শখ রাখেন, তারা যখন আসেন। অনেকেই আবার মুদ্রা বা নোট কিনেও নিয়ে যান। এভাবেই তাঁর সময় কেটে যায়। পাশাপাশি তাঁর সঞ্চিত সংগ্রহ স্থান পায় অন্য কোনও মানুষের সংগ্রহে। এই কাজ করতে তাঁর বেশ ভালো লাগে।ইতিমধ্যেই হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলা থেকে বহু মানুষ তাঁর কাছ থেকে মুদ্রা ক্রয় করে নিয়ে গেছেন। অমল ভট্টাচার্য্য মনে করেন, সংগ্রহের পরিবর্তে টাকা জমিয়ে রাখলে হয়তো অনেক আগেই সেই সঞ্চয় শেষ হয়ে যেত। তিনি গর্বিত, তাঁর কৈশোরের শখের সংগ্রহ বর্তমানে তাঁরই জীবন যাপনের অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া