বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গৃহবধূর সঙ্গে আলাপ, ঘুমের সুযোগে একরত্তিকে নিয়ে চম্পট মহিলার, চাঞ্চল্য হাওড়া স্টেশনে

Kaushik Roy | ০৭ মার্চ ২০২৫ ০০ : ৩১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অপরিচিত মহিলার সঙ্গে গল্প করাই কাল হল। গৃহবধূর তিন বছরের শিশুকে নিয়ে চম্পট দিল মহিলা। এর জেরে চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশনে। সিসিটিভি ফুটেজ থেকে মহিলাকে দেখা গেলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি রেল পুলিশ। উদ্ধার হয়নি বছর তিনেকের শিশু। রেল পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এক গৃহবধূ আসেন ব্যস্ততম হাওড়া স্টেশনে।

 

সঙ্গে ছিল গৃহবধূর দুই মেয়ে। একজনের বয়স ৭ ও অন্যের বয়স ৩। রাত হওয়ার কারণে স্টেশনে রাত্রিবাস করেন। তখন এক অপরিচিত মহিলার সঙ্গে আলাপ হয়। এতটাই আলাপ জমে ওঠে যে গৃহবধূর দুই মেয়েকে নিয়ে খেলা করাও শুরু করেন ওই মহিলা। এরপর দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ। সকালে ঘুম ভাঙলে দেখেন ছোট মেয়ে পাশে নেই। সেই মহিলাকেও আশেপাশে দেখা যাচ্ছে না। তিন বছরের মেয়েক না পেয়ে স্টেশনেই কান্নাকাটি জুড়ে দেন তিনি।

 

এরপর বাকি যাত্রীদের পরামর্শে হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত নেমে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন জিআরপির কর্তারা। সেখানে দেখা গিয়েছে, হাওড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ওই মহিলা সাবওয়ে দিয়ে নেমে যাচ্ছেন। সেখান থেকে তিনি পৌঁছান হাওড়া বাস স্ট্যান্ড। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। হাওড়া স্টেশনের মতো ব্যস্ত স্টেশনে কীভাবে এমন ঘটনা ঘটল তা রীতিমত ভাবাচ্ছে গৃহবধূর পরিবারকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া