বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ মার্চ ২০২৫ ২৩ : ১৯Abhijit Das
বিভাস ভট্টাচার্য
দিন দিন বাড়ছে গরম। যার প্রভাব যেমন পড়ছে মানুষের শরীরে তেমনি সেই প্রভাব পড়তে পারে ওষুধের ওপরেও। বাইরের তাপমাত্রা বাড়লে যেমন মানুষ শরীর ঠিক রাখতে ঘরের ভিতর ঠাণ্ডা খোঁজে তেমনি ওষুধের 'স্বাস্থ্য' বা তার গুণ বজায় রাখতেও প্রয়োজন হয় নির্দিষ্ট তাপমাত্রার। কারণ ওষুধের গুণমান বজায় রাখতে তাকে নির্দিষ্ট তাপমাত্রা ছাড়াও রাখতে হয় নির্দিষ্ট আর্দ্রতার মধ্যে। হাসপাতালের স্টোরগুলিকেই বা কীভাবে এর জন্য 'আদর্শ' হিসেবে তৈরি করা যায়? রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবার শুরু হল সেই কাজ।
এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ওষুধের স্টোররুমকে আদর্শ স্টোর হিসেবে গড়ে তুলে তাকে সামনে রেখেই এগোনো হবে বলে জানা গিয়েছে। শুক্রবার স্টেট ড্রাগ কন্ট্রোল-এর তরফে এই হাসপাতালের স্টোররুম পরিদর্শন করা হয়। ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্যে মেডিক্যাল কলেজ এবং অন্যান্য হাসপাতালের এই ওষুধের স্টোররুমের মান যথাযথ বজায় রাখার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্বে আছেন কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস।
এবিষয়ে তিনি বলেন, 'হাসপাতালের প্রতিটি ওষুধের মান যথাযথ বজায় রাখতে স্বাস্থ্য দপ্তর বদ্ধপরিকর। অনেক ওষুধ আছে যেগুলিকে রাখতে প্রয়োজন কম তাপমাত্রার। এর জন্য প্রয়োজন হয় রেফ্রিজারেটরের। আবার ভিতরের আর্দ্রতা বেড়ে বা কমে গিয়ে যেন ওষুধের ওপর কোনও প্রভাব ফেলতে না পারে সেটার জন্য প্রয়োজন যথাযথ নজরদারি। এর জন্য প্রয়োজন হাইগ্রোমিটার। এছাড়াও রয়েছে আরও কিছু বিষয়। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা এবং তার যথার্থ ব্যবহারের মাধ্যমে ওষুধের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে হয় সেজন্য কলকাতা মেডিক্যাল কলেজের স্টোরকে আদর্শ হিসেবে গড়ে তোলা হচ্ছে।'
অধ্যক্ষ জানান, এরপর এই হাসপাতালের স্টোরকে সামনে রেখে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং জেলা পর্যায়েও ওষুধের স্টোরগুলির একইভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। যার জন্য তৈরি করা হবে প্রয়োজনীয় পরিকাঠামো। গোটা রাজ্যেই জেলা পর্যায় থেকে মহকুমা স্তরে গড়ে তোলা হবে আদর্শ স্টোর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার