বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৭ মার্চ ২০২৫ ২০ : ৪৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে 'শক্ত' গার্ড দেওয়া হচ্ছে। তার ফলে পরীক্ষা হলের মধ্যে ছাত্রছাত্রীরা অসৎ উপায় অবলম্বন করতে পারছেন না এবং বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষা ভালো হচ্ছে না।
এই অভিযোগ তুলে শুক্রবার মুর্শিদাবাদের ভাসাইপাইকর হাইস্কুলে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে বিক্ষোভ দেখাতে শুরু করে শতাধিক ছাত্র ছাত্রী। তারা স্কুলের মাঠে বসে পড়ে এবং দাবী করতে থাকেন পরীক্ষা হলে শিক্ষকরা 'কড়া' গার্ড দিলে তারা পরীক্ষা দেবে না।
ঘটনার খবর পেয়ে শিক্ষাদপ্তর এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা ওই স্কুলে গিয়ে উপস্থিত হন। তাঁদের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সামশেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঞ্চনতলা হাই স্কুল এবং সাহেবনগর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন তাদের স্কুলে পড়েছে। আজ উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা এবং এডুকেশন বিষয়ের পরীক্ষা ছিল।
ভাসাইপাইকর হাইস্কুলের প্রধান শিক্ষক তাসিকুল ইসলাম বলেন,' পরীক্ষা শুরুর আগে কাঞ্চনতলা হাইস্কুলের বেশ কিছু ছাত্র-ছাত্রী হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য ছিল পরীক্ষা হলে শিক্ষকেরা কড়া গার্ড দিচ্ছেন। এরফলে পরীক্ষা হলের মধ্যে কিছু ছাত্র-ছাত্রী 'সুবিধা' করতে পারছে না।'
পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্র-ছাত্রীরা হঠাৎ করে বিক্ষোভ শুরু করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই স্কুলে। এর ফলে সময়মতো পরীক্ষা শুরু করা যাবে কিনা তা নিয়ে ধন্ধে পড়ে যান ভাসাইপাইকর হাইস্কুল কর্তৃপক্ষ। এর পরই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কাঞ্চনতলা হাই স্কুলের প্রধান শিক্ষককে গোটা বিষয়টি জানানো হয়। সেখান থেকে স্কুলের প্রধান শিক্ষক-সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকেরা দ্রুত ভাসাইপাইকর হাইস্কুলে ছুটে আসেন।
তাফিকুল ইসলাম বলেন,'কাঞ্চনতলা হাই স্কুলের প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী আমার স্কুলে থেকে পরীক্ষা দিচ্ছে। তবে আজকের বিক্ষোভে তাদের সকলে অংশগ্রহণ করেনি। ছাত্র -ছাত্রীদের বোঝানোর পর তারা বিক্ষোভ তুলে নেন , ফলে সময় মতো আজকের নির্ধারিত পরীক্ষা শুরু করতে সমস্যা হয়নি।"
যদিও প্রধান শিক্ষক জানিয়েছেন , ছাত্র-ছাত্রীরা নিজেদের ভুল বুঝতে পেরে বিক্ষোভ তুলে নেওয়ার আমরা তাদের বিরুদ্ধে কোথাও কোনও অভিযোগ জানাচ্ছি না। তবে শিক্ষকরা নিয়ম মেনেই পরীক্ষা হলে গার্ড দেবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার