বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, এই শাখায় তিন সপ্তাহ ধরে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন

Rajat Bose | ০৭ মার্চ ২০২৫ ১৭ : ৩১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। এবার হাওড়া–খড়গপুর শাখায়। জানা গেছে, ৩০ এপ্রিল থেকে অন্তত ১৯ দিন ওই শাখায় মেগা পাওয়ার ব্লক থাকবে। ২১২ টি লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল থাকবে অন্তত ৬৪টি এক্সপ্রেস ট্রেনও।   


রেল সূত্রে খবর, এপ্রিলের শেষ থেকে হাওড়া–খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রি–মডেলিংয়ের জন‌্য প্রি–এনআইয়ের কাজ–সহ একাধিক উন্নয়নমূলক কাজ হবে। যার ফলে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই মেগা পাওয়ার ব্লক আগেই নেওয়ার কথা ছিল। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ‌্যমিক ও দোলযাত্রার জন‌্য এই ব্লক পিছিয়ে ৩০ এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে।


রেল সূত্রে খবর, এই কাজের জন্য ১৯ দিনে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ২ মে থেকে ১৮ মে পর্যন্ত আপ ও ডাউনে ৬৪টি মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। ওই সময়ে অনিয়মিত সময়ে চলবে ১৫টি দূরপাল্লার ট্রেন। ৩ মে থেকে ১৭ মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন।


একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হবেন। তার উপরে এপ্রিলে গরম পড়ে যাবে। বহু ট্রেন বাতিল থাকায় যেগুলি চলবে তাতে ভিড় থাকবে স্বাভাবিক। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া