বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজার শহর কোচবিহারে এবার জঞ্জাল ফেললেই রাজকীয় জরিমানা, সর্বোচ্চ অঙ্ক ১ লক্ষ টাকা

AD | ০৬ মার্চ ২০২৫ ০১ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নিয়ম না মেনে কোচবিহার পৌরসভার যেখানে সেখানে নোংরা বা জঞ্জাল ফেললেই ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বৃহস্পতিবার কোচবিহার শহরের বিভিন্ন অলি গলিতে 'নির্মল' 'বন্ধু'দের নিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের পাশাপাশি বিষয়টি মাইকে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরেই গোটা শহর জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। 

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, গত তিন বছর ধরে সাধারণ মানুষকে সচেতন করতে অভিযান চালানো হচ্ছে। বাড়িতে দুটো করে আবর্জনা রাখার জন্য বালতি দেওয়া হয়েছে। একটিতে কঠিন বর্জ্য, অপরটিতে পচনশীল বর্জ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তা সত্বেও দেখা যাচ্ছে অনেকেই সেই নিয়ম মানছেন না। বাড়ির সামনে রাস্তার ধারে বা নিকাশি নালায় সেটা ফেলে দিচ্ছেন। কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাকে নির্মল শহর করতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারনে ২০টি ওয়ার্ডে   বাসিন্দাদের সচেতন করতে নির্মল বন্ধুদের ২৪টি মাইক দেওয়া হয়েছে প্রচার করার জন্য। এটা নিয়মিতভাবে করা হবে। 

রবীন্দ্রনাথ বলেন, 'এবিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা কিছুদিন সময় দেব। কিন্তু তারপর যদি দেখি তাঁরা সচেতন হচ্ছেন না তাহলে তাঁদের নুন্যতম ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজার শহর কোচবিহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগে নেওয়া হয়েছে।'


উল্লেখ্য, কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ড রয়েছে। কোচবিহার শহরে লোকসংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। এই অবস্থায় পৌরসভার পক্ষ থেকে শহরের সমস্ত অলিগলি ও বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করেন নির্মল বন্ধুরা। অভিযোগ, এর পরেও বাসিন্দারা চুপিসারে রাস্তার পাশে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছেন। যার জন্য শহর নোংরা হওয়ার পাশাপাশি দৃশ্য দূষণও হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সেজন্যই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এবিষয়ে ১৪নং ওয়ার্ডের এক বাসিন্দা জানান, কোচবিহার পৌরসভা এতদিন পর একটা ভালো উদ্যোগ নিয়েছে। বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে পৌরসভার নির্মল বন্ধু ও সাথীদের কাছে আবেদন নিয়মিত বাড়িতে এসে আবর্জনা নিতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া