বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | হাতি বাঁচানোর যন্ত্র বসাতে গিয়ে গজরাজের আক্রমণে প্রাণ হারালেন ঠিকাকর্মী

Rajat Bose | ০৬ মার্চ ২০২৫ ০০ : ০৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ উচ্চপদস্থ রেল কর্তার সামনেই বেসরকারি সংস্থার কর্মীকে পিষে দিল কুনকি হাতি। 


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া রেল পথের ১৬২ নম্বর পিলারের কাছে।


জানা গেছে, বৃহস্পতিবার এনএফ রেলের পক্ষ থেকে এই রেলপথে বন্য প্রাণীদের সঙ্গে বিশেষত হাতির সঙ্গে ট্রেনের সংঘর্ষ এড়াতে ইন্টুয়ার্স ডিভাইস সিস্টেম নামক একটি প্রযুক্তি রেলপথের পাশে স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এনএফ রেলের জেনারেল ম্যানেজার সহ এক উচ্চ পর্যায়ের দল এই নতুন প্রযুক্তি স্থাপনের কাজ পরিদর্শনে আসলে, প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি পরীক্ষা করে দেখার জন্য আগে থেকেই রাজ্য সরকারের বন বিভাগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুটি হাতি জোনাকি, মমতাকে নিয়ে আসা হয়েছিল।


নতুন প্রযুক্তির ব্যবহারিক পরীক্ষার জন্য রেলপথে একটি বিশেষ ট্রেন চালানো শুরু হতেই ট্রেনের আওয়াজে বিগড়ে যায় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা জোনাকি নামক কুনকি হাতিটি। সেখানে থাকা নতুন প্রযুক্তি স্থাপনের কাজ করতে আসা বিটকম সংস্থার কর্মী সন্দীপ চৌধুরিকে আক্রমণ করে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই প্রযুক্তি সংস্থার কর্মীর। 


পোষ্য হাতির এমন আক্রমণের ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত রেলের জেনারেল ম্যানেজার সহ আলিপুরদুয়ার রেল ডিভিশনের অন্যান্য পদস্থ কর্তারা। ঘটনা প্রসঙ্গে আরপিএফ আধিকারিক জানান, ডেমনস্ট্রেশন দেওয়ার কাজ শুরু করতেই ট্রেনের আওয়াজে হঠাৎ ক্ষেপে ওঠে বন বিভাগের হাতিটি এবং ওই সংস্থার কর্মীকে পা দিয়ে পিষে ফেলে।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া