মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লকআউট কারখানার শ্রমিক নিমাই কোথায় পেল এত টাকা?রহস্য 'দ্যা ডিসিশন’-এ

TK | ০৬ মার্চ ২০২৫ ২৩ : ১৪Titli Karmakar

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই বন্ধ হয়ে গেল কারখানা। ভেসে গেল কয়েকশো পরিবার। তাদের মধ্যেই ছিল নিমাই নামে এক শ্রমিক। এই ছবি  নিমাই চরিত্রকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। কাজ হারিয়ে কিছুদিন কষ্টে কাটলেও, আচমকাই একদিন নিমাই বেশ কিছু টাকা তুলে দেয় বউয়ের হাতে। এরপরেই শর্টল্ফিমটি রহস্য সৃষ্টি করে। 

পেশায় লোহা কারখানার শ্রমিক নিমাই। রোজকারের মতো সেদিনও  কারখানায় গিয়েছিল। পৌঁছতেই সে দেখে কারখানার গেটে তালা ঝুলছে। ইউনিয়নের নেতারাও কারখানা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে শুরু করেছে। শ্রমিক নিমাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিমাই বাড়ি ফেরে। তার বউ তাকে আশ্বস্ত করে যে, ক’দিনের মধ্যেই কারখানা খুলে যাবে। এরপর দু’মাস কেটে যায় , তবুও কারখানা চালু হয় না। কোনও উপায় না পেয়ে নিমাই ঠিক করে তার একমাত্র সম্বল পৈতৃক বাড়িটাও বিক্রি করে দেবে। এরইমাঝে সংসার টিকিয়ে রাখতে ধূপকাঠি বিক্রি করে রোজগারের চেষ্টা করেছিল নিমাই। কিন্তু সেই চেষ্টাও বিফলে যায়। এরপরেই  বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নিমাই। পরিস্থিতি সামলাতে এবং স্বামীর পাশে দাঁড়াতে কাজ খুঁজতে শুরু করে নিমাইয়ের  স্ত্রী মিত্রা। এরপর মিত্রা রান্নার কাজের সন্ধান পায়। পরেরদিনই স্ত্রীর হাতে বেশ কিছু টাকা তুলে দেয় নিমাই। স্ত্রীর মনে প্রশ্ন জাগে, এত টাকা কোথা থেকে পেল তার স্বামী। যথারীতি হাতে টাকা আসায় ক’দিন ঠিকঠাকই চলে তাদের সংসার। তারপরই গল্প মোড়  নেয়। ট্রেলারে দেখা যাচ্ছে এক মাঝবয়সী ছেলে মিত্রাকে বলে, ‘তোমায় একটা ভিডিও পাঠাব, দেখো। আমার মনে হয় তোমার ভিডিওটা দেখা দরকার।’ তারপর? কোন রহস্য লুকিয়ে রয়েছে ওই ভিডিওতে? জানতে গেলে দেখতে হবে শর্টফিল্ম 'দ্যা ডিসিশন।'

ইতিমধ্যেই দ্যা ডিসিশন নামে এই ছবি দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। ছবিটি পরিচালনা করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রধান চরিত্রে রয়েছেন নিমাই শাসমল, মিত্রা সেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া