বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ছি ছি ছি রে ননী ছি', জনপ্রিয় এই ওড়িয়া গান এবার ঢুকে পড়ল বাংলার রাজনৈতিক তরজায়

Sumit | ০৬ মার্চ ২০২৫ ২২ : ৫৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে ভাইরাল ওড়িয়া গান এবার রাজ্য রাজনীতির ময়দানে। সম্প্রতি ৪৮৮৮টি ভুয়ো জন্ম শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা ২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গানের সঙ্গে তাল মিলিয়ে ছড়া বানিয়ে পোস্টার মারা হল। অভিনব এই প্রতিবাদে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

জানা গিয়েছে, বুধবার সকালে এই পঞ্চায়েত এলাকার দেওয়ালে দেওয়ালে সাদা কাগজের ওপর কালো কালিতে লেখা বেশ কিছু পোস্টারে 'ছি ছি ছি রে ননী ছি' লিখে পঞ্চায়েতের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে। যা নজরে আসে এলাকাবাসীর। যদিও প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মণ বলেন, 'আমি এই বিষয়ে কিছুই জানি না। যা করার সচিব করেছেন।' তাঁকে অন্ধকারে রেখেই এই কাজ করা হয়েছে বলে প্রধানের দাবি। স্থানীয় নেতা পলাশকুমার বিশ্বাসের অভিযোগ, পয়সার বিনিময়ে এই কাজ করা হয়েছে। 

 

 

এই ঘটনার জেরে গত ২১ ফেব্রুয়ারি বগুলা ২ পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। একসময় এই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। পরে চালকের আসনে বসে বিজেপি।‌ জন্ম শংসাপত্রের এই ঘটনা সামনে আসার পর প্রতিবাদে তৃণমূল মুখর হয়। অবশেষে ভাইরাল ওড়িয়া গানও হল প্রতিবাদের মাধ্যম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া