শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৫ মার্চ ২০২৫ ২১ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল আসানসোল হস্তশিল্প মেলার বেশ কয়েকটা স্টল। কয়েক মুহূর্তের এই অগ্নিকাণ্ডে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি থাকা কয়েকটি স্টলে পরপর ছড়িয়ে পড়ে আগুন। প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে আগুনে পুড়ে যাওয়া স্টলগুলির মালিকদের।
জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক মলয় ঘটক ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই হস্তশিল্প মেলার উদ্বোধন করেন। বুধবার দুপুরে মেলার খাবারের স্টলে হঠাৎই আগুন লেগে যায়। তারপর হাতের কাজ করা কাঠের দোকান-সহ অন্যান্য স্টলে দ্রুত আগুন লেগে যায়। ওই সময় দমকা হাওয়া চলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্য স্টলগুলিতে। আগুন লাগার বিষয়টি লক্ষ্য করে দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলেও দমকল বিভাগ ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছয় বলেই অভিযোগ। অনেকের দাবি, প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। এছাড়া মেলায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রগুলিও ভালভাবে কাজ করেনি বলে অভিযোগ। এর জেরেই আগুন আরও ছড়িয়ে যায়। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা আগুন নেভানোর জন্য তৎপর হয়। পরবর্তীতে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আসানসোলের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার কাছেই চলা এই মেলায় কীভাবে এত ভয়াবহ আগুন লাগল ও কেনই বা তা দ্রুত নেভানো গেল না সে সকল নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দীক্ষা সেরপা জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। দমকল বাহিনীর কোনও গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনীর আধিকারিক দেবায়ন পোদ্দার বলেন, ''অগ্নিনির্বাপনের সমস্ত ব্যবস্থা ছিল তা-ও এই ভাবে কেন আগুন ছড়াল তা খতিয়ে দেখা হচ্ছে।'' দেরিতে দমকল আসার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ''খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসতে যতটুকু দেরি হয়েছে।'' স্টান্ডবাই দমকল কেন ছিল না? এই প্রশ্ন করায় তিনি বলেন, ''সেটা কাগজপত্র খতিয়ে দেখেই বলা যাবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার