বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্যাব নিয়েও পরীক্ষা দেয়নি ৫০ হাজার পড়ুয়া, বললেন উচ্চ মাধ্যমিক সংসদ সচিব

Pallabi Ghosh | ০৫ মার্চ ২০২৫ ১৭ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনার জন্য ট্যাব নিয়েও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫০ হাজার পড়ুয়া। বুধবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর একথা জানালেন সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক। তবে এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়, ব্যবস্থা নিলে তা রাজ্য সরকার নিতে পারে বলে তিনি জানিয়েছেন। শিক্ষা সংসদ ও রাজ্য প্রশাসনের ব্যবস্থাপনায় চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে সংসদ সচিব সন্তোষ প্রকাশ করেছেন। 

মঙ্গলবার সকালে হাবড়ার বাণীপুর বাণীনিকেতন হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সংসদ সচিব। পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো-জলের ব্যবস্থা ও ও নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা তিনি পরিদর্শন করেন। ওই কেন্দ্র থেকে বেরোনোর সময় সংসদ সচিব সাংবাদিকদের মুখোমুখি হন। চলতি বছর উল্লেখযোগ্য ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সে ব্যাপারে সংসদ সচিব বলেন, 'বয়সজনিত জটিলতার কারণে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছিল। সেই ব্যাচটাই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক কম।' 

ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার ব্যাপারে সংসদ সচিব বলেন, 'রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষা না দেওয়ার ঘটনা নতুন নয়। প্রত্যেক বছরই এমন ঘটনা ঘটে থাকে। প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দিচ্ছে না। ট্যাব রাজ্য সরকার দেয়। তাই আমরা কোনও পদক্ষেপ করতে পারি না। পদক্ষেপ যদি কিছু করতে হয় তা রাজ্য সরকারই করবে।' 

একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি ও সিলেবাস বিতর্ক নিয়ে এদের সংসদ সচিব বলেন, 'কোনও একটা ব্যবস্থা নতুন চালু হলে তা স্বাভাবিক হতে একটু সময় লাগে। এক্ষেত্রেও তা-ই হয়েছে। দুই এক বছর পার হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।' একাদশ শ্রেণির পাঠ্যসূচি নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ আছে। শিক্ষকদের পক্ষ থেকে পাঠ্যসূচি বদলের জন্য সংসদে আবেদন করেছেন। সে ব্যাপারে সংসদ সচিব বলেন, 'বিষয়টা আমাদেরও নজরে আছে। আমরাও খোঁজখবর রাখছি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' এদিন সংসদ সচিব হাবড়া ও অশোকনগর মিলিয়ে মোট ১০টি স্কুল পরিদর্শন করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া