বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ মার্চ ২০২৫ ০১ : ৩১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ গঙ্গা নদীর জল বন্টন চুক্তি নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে শীর্ষ স্তরের আলোচনা চলার সময় মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সীমান্ত এলাকায় দুই ভারতীয় কৃষককে অপহরণ করার অভিযোগ উঠল বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি-র জওয়ানদের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ভারতীয় সীমানার মধ্যে ঢুকে বিজিবি-র জওয়ানরা দুই ষাটোর্ধ কৃষককে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায়। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর শীর্ষস্তরের কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং- এর পর মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ওই দুই কৃষককে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁরা বিএসএফ ক্যাম্পে রয়েছেন। রাতেই তাঁরা বাড়ি ফিরে যেতে পারবেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি থানার বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা আবু শেখ এবং কানু হালদার নামে দুই কৃষক নিজেদের জমিতে গম এবং ডাল চাষ করছিল।
বিজিবি-র হাতে অপহৃত আবু শেখ নামে এক কৃষক জানান,' মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আমরা নিজেদের জমিতে চাষ করছিলাম। সেই সময় জলতেষ্টা পাওয়ায় 'জিরো পয়েন্টের' কাছে অবস্থিত একটি টিউবওয়েলে আমরা দু'জন জল খেতে গিয়েছিলাম। সেই সময়ে হটাৎই বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বেশ কয়েকজন জওয়ান ভারতীয় সীমান্তে প্রবেশ করে আমাদের দু'জনকে জোর করে বাংলাদেশে টেনে নিয়ে যায়।'
দুই ভারতীয় চাষীকে অপহৃত হতে দেখে সেই সময় ওই মাঠের আশেপাশে থাকা অন্যান্য কৃষকরা গোটা বিষয়টি দ্রুত ১৪৬ ব্যাটেলিয়ানের বিএসএফ আধিকারিকদের জানান।
বিএসএফ সূত্রের খবর, ভারতীয় দুই কৃষককে বাংলাদেশের চল্লিশপাড়া ক্যাম্পে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং জেরা করা হয়। তবে অপহৃত দুই কৃষকই জানিয়েছেন বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে গিয়ে তাদের উপর কোনও শারীরিক অত্যাচার করা হয়নি।
সন্ধে নাগাদ বিএসএফের শীর্ষ আধিকারিক এবং জলঙ্গি ব্লকের কিছু তৃণমূল নেতার হস্তক্ষেপে নিরাপদে ভারতীয় সীমান্তে ফিরে এসেছেন দুই কৃষক।
অপহৃত কৃষকরা বলেন,' যেভাবে ভারতের মাটিতে ঢুকে বিজিবি-র জওয়ানরা জোর করে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিলো তাতে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। তবে বিএসএফ আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিন আমাদের সুরক্ষার জন্য তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন। '
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার