বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ মার্চ ২০২৫ ০১ : ০৪Rajat Bose
মিল্টন সেন, হুগলি: সূচনা ঘটল অলচিকি শতবর্ষের। সাঁওতাল ভাষাকে সন্মান জানিয়ে হুগলি জেলা পরিষদে কর্মাধ্যক্ষর ঘরে ঝোলানো হল সাঁওতালি ভাষায় নেমপ্লেট। অলচিকি হল সাঁওতালি ভাষার হরফ। এবছরই শতবর্ষে পদার্পণ করেছে সেই অলচিকি। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা এই সাঁওতালি ভাষা। আজও জেলা হুগলির একাধিক মানুষের মাতৃভাষা সাঁওতালি। সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা।
গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ধনেখালি থেকে জিতে জেলা পরিষদের সদস্য হয়েছেন বিজন। সম্প্রতি তাঁর ঘরের সামনে নেমপ্লেটে বাংলা হরফের পাশাপাশি অলচিকি হরফে লেখা হয়েছে তাঁর নাম এবং পদ। এই প্রসঙ্গে বিজন বলেছেন, এবছরই অলচিকি হরফের শতবর্ষ পূরণ হচ্ছে। তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি। তাই তাঁর নেমপ্লেটে অলচিকি লিখে শতবর্ষের সূচনা করেছেন। তিনি চান যেসব জায়গায় আদিবাসী মানুষের সংখ্যা বেশি, সেখানে স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানেও অলচিকিতে যাতে লেখা হয়। আর প্রয়োজনে সেই কাজের জন্য সংশ্লিষ্ট জায়গায় তিনি দরবার করতে প্রস্তুত।
হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেছেন, কর্মাধ্যক্ষ বিজন বেসরা অনুরোধ করেছিলেন, তাই তাঁর নেমপ্লেট অলচিকি লিপিতে লেখা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সাঁওতালি ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বর্তমানে জেলার একাধিক স্কুল কলেজে অলচিকি পড়ানো হয়। হুগলি জেলা পরিষদ সেই ভাষাকে সম্মান জানায়, তাই এই কাজ করেছে। এই প্রসঙ্গে সাঁওতালি ভাষার গবেষক শুভজিৎ মূর্মু জানিয়েছেন, পন্ডিত রঘুনাথ মূর্মু সাঁওতালি ভাষার লিপি আবিষ্কার করেছিলেন। এটি একটি অস্টিক ভাষা। ভারতে যত আদিবাসী আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হল সাঁওতালি। এই ভাষা শতবর্ষে পদার্পণ করেছে। তাই মিশন অলচিকির মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় প্রচার চলছে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে দাবি পেশ করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে যাতে অলচিকিতে লেখা হয়। তাঁদের তরফে দাবি করা হচ্ছে বিশেষ করে সাঁওতাল প্রধান এলাকায় থাকা স্টেশনগুলিতে অলচিকিতে লেখা ও ঘোষণা করা হোক।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার