শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পুলিশের ঘোষণা থেকে টিয়ার গ্যাস দাওয়াই, বিক্ষোভ সামলাতে ড্রোনই পরিত্রাতা?

Pallabi Ghosh | ০৪ মার্চ ২০২৫ ০০ : ৪১Pallabi Ghosh

বিভাস ভট্টাচার্য: ভিড় সামলাতে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে রাজ্য পুলিশের জোড়া ফলা। দুই বিশেষ ড্রোনের সাহায্যে এবার আকাশ থেকে যেমন ভিড়ের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া যাবে, তেমনই প্রয়োজনে আকাশ থেকেই নির্ভুল নিশানায় ছোঁড়া যাবে কাঁদানো গ্যাসের শেল। প্রথমটির ব্যবহার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ। দ্বিতীয়টির ব্যবহার এখন শুধুই সময়ের অপেক্ষা। 

প্রথম ড্রোন বা যেই ড্রোনটি আকাশ থেকে নীচে আইন ভঙ্গকারী বা বিক্ষোভকারীদের সতর্ক করবে, সেই ড্রোনটির নাম 'আকাশবাণী'। পশ্চিম মেদিনীপুরের বর্তমান পুলিশ সুপার ধৃতিমান সরকার এই ড্রোনটি তৈরি করেছেন। ড্রোনটি মাটি থেকে ৪০০ ফুট উপরে উঠতে পারে। ড্রোনে একদিকে যেমন আগে থেকে রেকর্ড করা কথা ভরে দেওয়া যাবে, তেমনই প্রয়োজনে ওয়াকি টকি বা ম্যানপ্যাক-এর সাহায্যে 'লাইভ' নির্দেশ বা সতর্কও করা যায়। 

ড্রোনের পুরো উড়ান নিয়ন্ত্রণ করা যাবে 'জিপিএস' ব্যবস্থার মাধ্যমে। 'ব্যাক টু ডক' প্রযুক্তিতে একেবারে নিখুঁতভাবে ড্রোন আকাশ থেকে নেমে আসবে নীচের জায়গায়। 

এর পাশাপাশি আরও যে নতুন একটি ড্রোন রাজ্য পুলিশে সংযুক্ত হতে চলেছে সেই ড্রোনের বিশেষত্ব হল তার সাহায্যে ভিড় ছত্রভঙ্গ করতে আকাশ থেকেই প্রয়োজনে ছোঁড়া যাবে টিয়ার গ্যাস-এর শেল। এক একবারে ছ'টি করে শেল এই বিশেষ ধরনের ড্রোনে সংযুক্ত করা যাবে। একটি বেসরকারি সংস্থা এই ড্রোন তৈরি করছে বলে রাজ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া