বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ মার্চ ২০২৫ ০০ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের সেই পুরনো ধারাকে ফিরিয়ে আনতে এবং নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে গরুর গাড়িতে চেপে কনের বাড়িতে হাজির হলেন বর। পূর্ব বর্ধমানের ভেদিয়ার বাসিন্দা জীবনানন্দ দে। আপাতত সামাজিক মাধ্যমে ভাইরাল তিনি। তাঁর বিয়ে করতে যাওয়ার ধরনই তাঁকে ভাইরাল করেছে।
একটা সময় গ্রামবাংলায় গরুর গাড়ি ছিল যাতায়াতের অন্যতম ভরসা। বলতে গেলে এখন আর গ্রামে গরুর গাড়ির দেখাই পাওয়া যায় না। অন্যান্য কাজেও গরুর গাড়ি ব্যবহারের সংখ্যা অনেকটাই কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়া রীতিমতো নজর কেড়েছে সবার। স্বাভাবিকভাবেই এই ছবিতে মজে গিয়েছেন নেট নাগরিকরা। বর্তমান এই জেট যুগে চারচাকার বিলাসবহুল গাড়ির যুগে গ্রামবাংলার ঐতিহ্য ধরে আউশগ্রামের ভেদিয়ার বর জীবনানন্দ দে ও আউসগ্রামের গোবিন্দপুরের কনে নিবেদিতা মাঝির এই অভিনব পদক্ষেপে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও।
পুরনো রীতির প্রতি ভালবাসা থেকেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জীবনানন্দ দে। তিনি বলেন, 'আমাদের শৈশবের গল্পে দাদু-ঠাকুরমার মুখে শুনেছি, একসময় গরুর গাড়িতেই কনে আনা-নেওয়া হতো। এখন যুগ বদলেছে, কিন্তু আমাদের শিকড় তো গ্রামেই। তাই ঐতিহ্যকে সম্মান জানাতে আমরা গরুর গাড়িতেই বাড়ি ফিরেছি।' নববধূ নিবেদিতা মাঝিও এই সিদ্ধান্তে খুশি। তাঁর কথায়, 'এটা এক অন্যরকম অভিজ্ঞতা। এমন কিছু করতে পেরে খুব ভাল লাগছে, যা আমাদের পুরনো ঐতিহ্যের সঙ্গে যুক্ত।'
গ্রামের পথ দিয়ে গরুর গাড়িতে নববধূকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে উৎসাহী হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছোট-বড় সকলেই সেই বিরল মুহূর্তের স্বাক্ষী হতে রাস্তায় ভিড় জমান। মোবাইল ফোনে সেই ছবিও বন্দি করেন অনেকেই।
জীবনানন্দ দে পরিবারের একমাত্র সন্তান। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আর নিবেদিতারা এক ভাই ও এক বোন। নিবেদিতা বড়। তিনি এখন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাবা স্কুল শিক্ষক। গরুর গাড়ির ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। তবুও জীবনানন্দ-নিবেদিতার এই শিকড়ে ফেরার গান সাড়া ফেলেছে সকলের ভিতরেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার