মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৫০Pallabi Ghosh
স্থানীয় সূত্রে জানা গেছে- গত কয়েকদিন ধরে খেজুরতলা-পটলাতলা এলাকায় জনৈক হাসান শেখ এবং আরও কয়েকজন ব্যক্তি দিনের বেলা এবং রাতে শ্রমিক লাগিয়ে গঙ্গার ধার থেকে বিঘার পর বিঘা জমির মাটি কেটে নিচ্ছেন। অভিযোগ এরপর সেই মাটি ট্রাক্টারে ভর্তি করে পৌঁছে যাচ্ছে এলাকার বিভিন্ন ইটভাটাতে।
সাদিকুল শেখ নামে এক ব্যক্তি জানান, "খেজুরতলা -পটলাতলা এলাকাতে আমাদের পরিবারের প্রায় ৩০ বিঘা জমি রয়েছে। গঙ্গা নদীর ভাঙনে বেশ কয়েক বিঘা জমি তলিয়ে যাওয়ার পর বর্তমানে ১২ বিঘা জমিতে আমরা চাষবাস করি। এ বছর আমরা সেই জমিতে বিভিন্ন রকম ডালের চাষ করেছি। কিন্তু গত চার দিন ধরে হঠাৎই হাসান শেখ এবং তার দলবল নদীর পাড়ে থাকা আমাদের এবং আশেপাশের বিঘার পর বিঘা জমি থেকে জোর করে মাটি কেটে নিচ্ছে।"
ওই ব্যক্তি আরও অভিযোগ করেন, "গোটা বিষয়টি ভূমিরাজস্ব দপ্তরে জানানোর পর তারা একবার এসে দুটি মাটি ভর্তি ট্রাক্টর আটক করেছিল। কিন্তু তারপর ফের একবার ওই ব্যক্তি নদীর ধার থেকে মাটি কাটা শুরু করেছে।"
তিনি জানান, "অবৈধভাবে মাটি কাটার বিষয়টি ইতিমধ্যে রঘুনাথগঞ্জ থানাতে জানালেও পুলিশের তরফ থেকে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।"
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন- মাটি মাফিয়ারা রোজ গঙ্গার ধার থেকে কমপক্ষে ২০-৩০ টি ট্রাক্টর ভর্তি করে মাটি তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে গঙ্গা নদীর ধার থেকে মাটি তোলা চলতে থাকলে আগামী বর্ষায় এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যাবে।
রঘুনাথগঞ্জ-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমিরউদ্দিন বিশ্বাস বলেন, "গঙ্গা নদীর ধার থেকে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দ্রুত যাতে এই বেআইনি কাজ বন্ধ করা হয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার