বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ি চালক, মেয়ের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তুললেন মৃতার মা

Kaushik Roy | ০৪ মার্চ ২০২৫ ২০ : ৩৭Kaushik Roy

মিল্টন সেন: ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন পানাগড় কাণ্ডে মৃত সুতন্দ্রা চ্যাটার্জির গাড়িচালক। সোমবার রাতে ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে ভদ্রেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে ১০৫, ১২৫(এ), ২৮১, ৩২৪(৫) বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে পানাগড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী এবং এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চ্যাটার্জির।

 

শুরুতে দাবি করা হয়েছিল ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে। আবার সেই দাবি থেকে সরে আসা। লাগাতার বয়ান বদল সন্দেহ সৃষ্টি করেছিল। গাড়ি চালক রাজদেও শর্মা সহ সেই গাড়িতে থাকা সুতন্দ্রার তিন সঙ্গীর দাবি, ইভটিজিং করা হচ্ছিল। পরবর্তী সময়ে আবার বয়ান বদল করে রাজদেও। সে জানায়, ইভটিজিং হয়নি। গাড়িতে ধাক্কা দেওয়ার সময় সুতন্দ্রা বলেছিল, সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। বয়ান বদল দেখে সুতন্দ্রার মা ১ মার্চ চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

চন্দননগর থানা থেকে সেই অভিযোগ কাঁকসা থানায় পাঠিয়ে দেওয়া হয়। সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি দাবি করেন, সুতন্দ্রার গাড়িতে যারা ছিল আর বাবলু যাদবের গাড়িতে যারা ছিল সবাইকে তদন্তের আওতায় আনা হোক। মঙ্গলবার তিনি দাবি করেছেন, এত বড় দুর্ঘটনা ঘটল অথচ গাড়িতে থাকা একটাও এয়ার ব্যাগ খুলল না কেন? গাড়িতে পাঁচ জন থাকা সত্ত্বেও সুতন্দ্রা বাদে বাকি কারোর চোট লাগেনি। সামনে বাঁদিকের আসনে বসেছিলেন সুতন্দ্রা। চালক অক্ষত রয়েছেন কিন্তু চালকের পাশে সিট বেল্ট লাগানো অবস্থায় বসে থাকা তাঁর মেয়ের মৃত্যু হলো কীভাবে? ফোনই বা ফ্লাইট মোডে গেল কীভাবে? পুলিশ তদন্ত করে এই বিষয়গুলো সামনে আনুক, এটাই দাবি করেছেন তিনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া