বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ মার্চ ২০২৫ ১৯ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে শেষ হতে চলেছে ভারত-বাংলাদেশ ‘গঙ্গা জল বন্টন চুক্তি’র মেয়াদ। এই চুক্তির ভবিষ্যৎ কী? পুরোটাই নির্ভর করছে আগামীদিনে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের মধ্যে। মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কায় দুই দেশের উচ্চ স্তরের ছ’জন প্রতিনিধি গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলে জলস্তর পরিদর্শন করেন। আগামী ৬ এবং ৭ তারিখ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের নদী কমিটির ৮৬তম যৌথ বৈঠক। সেখানেই নির্ধারিত হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ। সোমবার রাতে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মহম্মদ আব্দুল হোসেনের নেতৃত্বে কলকাতা থেকে ট্রেনে ফরাক্কা আসেন।
মঙ্গলবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা স্টিমারে চেপে গঙ্গা নদীর ডাউনস্ট্রিমে জলের গতি, গভীরতা সহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা করে দেখেন দুই দেশের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ভারতের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্র সরকারের ‘রিভার ফ্লাড ম্যানেজমেন্ট’-এর যুগ্ম কমিশনার শরৎ চন্দ্র। প্রতিনিধি দলে রয়েছেন ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে সহ একাধিক শীর্ষ আধিকারিক। বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য বিশেষ সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। তবে এই সমীক্ষা চলাকালীনই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাতে নতুন করে এই চুক্তির পুনর্নবীকরণ না হয়।
১৯৭২ সালে ভারত-বাংলাদেশ ‘জয়েন্ট রিভার কমিশন’ গঠিত হয়েছিল দুই দেশের পারস্পরিক সমস্যা সমাধানের জন্য। ১৯৯৬ সালে কেন্দ্রে দেবেগৌড়া সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের হাসিনা সরকারের সঙ্গে ৩০ বছরের জন্য ভারত-বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যার মেয়াদ শেষ হতে চলেছে আগামী বছর। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মহম্মদ আব্দুল হোসেন বলেন, ‘এটি একটি রুটিন বৈঠক। প্রতিবছর দুই দেশের প্রতিনিধিদের একটি যৌথ ‘ভিজিট’ হয়। এটাও তারই অংশ। আগামী ৬ তারিখ কলকাতায় এই গঙ্গা চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত একটি বৈঠক রয়েছে এবং ৭ তারিখ টেকনিক্যাল কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের তরফে ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে জানান, ‘ডিসেম্বর মাসে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী বছরে একবার বাংলাদেশের উচ্চ পদস্থ আধিকারিকরা নিরীক্ষণের জন্য ফরাক্কায় আসেন। এটি একটি রুটিন বৈঠক’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার