বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৩ মার্চ ২০২৫ ০০ : ৩১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ৯০ শতাংশ শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করে মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসল দুই বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। বাবা-মা অক্লান্ত পরিশ্রম করে তাঁদের দুই কন্যাসন্তান ভবিষ্যৎ উজ্জল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকার বাসিন্দা শ্যামল মল্লিক। পেশায় টোটোচালক। স্ত্রী রেখা মল্লিক সংসারের কাজ সামলান। তাঁদের তিনটি কন্যাসন্তান রয়েছে। যার মধ্যে দুই সন্তানই ৯০% বিশেষভাবে সক্ষম। অনেকটাই ধৈর্য ধরে জীবনযাপন করতে হয় শ্যামল এবং রেখাকে। পড়াশোনা থেকে শুরু করে মেয়েরা যাতে কোনও সমস্যায় না পরে সেই দিকে যথেষ্ট খেয়াল রাখেন দু'জনেই। রুমা মল্লিক এবং ঝুমা মল্লিক, দু'জনেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সফল ভাবে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার পালা। সেই মতো সোমবার সকাল সকাল দুই মেয়েকে নিজের টোটোতে করেই শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী রেখা। টোটো থেকে নামতেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যালয়ে কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকারাও হাতে হাত ধরে রুমা এবং ঝুমাকে নিয়ে যান পরীক্ষাকেন্দ্রে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্যামল জানান, তাঁর দুই কন্যাসন্তান ছোট থেকেই প্রতিবন্ধী। একজন ঠিক মতো হাঁটতে পারেনা, অন্যজন ঠিক মতো কথাও বলতে পারেনা। কিন্তু দু'জনেরই রয়েছে অদম্য ইচ্ছেশক্তি। রাইটারের মাধ্যমে দু'জনেই পড়াশোনায় মনোযোগ দেয়। দুই কন্যাসন্তানের ইচ্ছাশক্তিকে পাথেয় করে দরিদ্রতার মধ্য দিয়েও তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এখনও তিনি। সরকারি সুযোগ সুবিধা পেলেও এখনও কাটছেনা আর্থিক অনটন। টোটো চালিয়ে সারাদিনে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই শ্যামল এবং রেখার চোখেমুখে রয়েছে স্বপ্ন। দুই সন্তানই সফলভাবে উত্তীর্ণ হবে বলে আশাবাদী তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার