বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৩ মার্চ ২০২৫ ২৩ : ৪২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে শ্বশুর–শাশুড়িকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। তারপর ভাল মানুষের নাটক করা। কিন্তু কোনও জারিজুরিতে কাজ হয়নি। গ্রেপ্তার হয়েছিল জামাই। তদন্ত নেমে পুলিশ এক সুপারি কিলার ও মেয়েকেও গ্রেপ্তার করেছিল। টানা সাড়ে চার বছর মামলা চলার পর সোমবার বারাসতের অতিরিক্ত মুখ্য বিচারকের আদালত তিন জনেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল।
পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার হাবড়া থানার টুনিঘাটা গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল ও তাঁর স্ত্রী লীলারানি মণ্ডল খুন হন। বাড়িতেই দু’জনকেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল। প্রাক্তন সেনাকর্মী দম্পতি খুনের ঘটনায় পুলিশ মহলে তোলপাড় পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ কোনও কিনারা করতে পারছিল না। সন্দেহের বশে প্রথমে তন্ময় বর নামে পাড়ার এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু দিন কয়েকের মধ্যেই পুলিশ বুঝতে পারে, জোড়া খুনের ঘটনায় তন্ময়ের কোনও যোগ নেই। তারপর পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ শুরু করতে থাকে। বাড়ির লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, রামকৃষ্ণবাবুর ছোট জামাই বান্টি সাধুখাঁর প্রায় সাত লক্ষ টাকা দেনা রয়েছে। সেই দেনার টাকা শোধ করার জন্য মেয়ে নিবেদিতা বাবা–মায়ের কাছে বারবার টাকার দাবি করেছিলেন। কিন্তু তাঁরা সেই টাকা দিতে অস্বীকার করেন। জামাই ও মেয়ে প্রথমে গুনিনের কাছ থেকে জল পড়া এনে তা খাইয়ে শ্বশুর–শাশুড়িকে বশ করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। তারপর বান্টি শ্বশুর রামকৃষ্ণবাবু ও শাশুড়ি লীলারানিকে খুন করার ষড়যন্ত্র করেন। অজয় দাস নামে এক ভাড়াটে খুনিকে তারা এক লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ করেন। তাতে সহযোগিতা করেন মেয়ে নিবেদিতাও। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর গভীর রাতে বাড়ির ছাদ বেয়ে নীচে নেমে ভাড়াটে খুনি অজয় সেনা কর্মী দম্পতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে। কালো মুখোশ পরে অজয় সেদিন রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিল। ওই দম্পতির মাথায় ও বুকে গুলি করা হয়েছিল। পুলিশ ওই তিন জনকেই গ্রেপ্তার করে। ভাড়াটে খুনি অজয় দাসের বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই দম্পতি খুনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও।
প্রায় সাড়ে চার বছর ধরে বারাসত আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক দীপালি শ্রীবাস্তব সিনহার এজলাসে মামলা চলে। মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সোমবার আদালত সাজা ঘোষণা করেছে। প্রাক্তন সেনাকর্মী দম্পতি খুনে আদালত জামাই বান্টি সাধুখাঁ, মেয়ে নিবেদিতা সাধুখাঁ মণ্ডল ও ভাড়াটে খুনি অজয় দাসকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমান। অনাদায়ে সাজার মেয়াদ আরও ছ’মাস বাড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার