মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বন দপ্তরের কোয়ার্টারে এক পরিবারের তিনজনের রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ

Pallabi Ghosh | ০৩ মার্চ ২০২৫ ২১ : ২৫Pallabi Ghosh

অতীশ সেন, ডুয়ার্স: মাদারিহাটে বন দপ্তরের কোয়ার্টারের মধ্যে এক মাহুতের পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মাদারিহাটের সায়লামন্ডল এলাকার বাসিন্দা বিনোদ ওরাওঁ বন দপ্তরে মাহুতের কাজ করতেন। তাঁর বড় ছেলে বিবেক ওরাওঁ-এর পড়াশোনার জন্য তিনি সপরিবারে মাদারিহাট রেঞ্জ অফিসের কোয়ার্টারে থাকতেন। 

সোমবার সকালে দেখা যায়, বিনোদের ভাই রবি ওরাওঁ (৩০) আত্মহত্যা করেছেন। তাঁর মা বেবি ওরাওঁ (৫২) ও বড় ছেলে বিবেক ওরাওঁ (১৩) পাশের ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তবে তিনজনেই আত্মহত্যা করেছে- নাকি রবি ওরাওঁ তাঁর মা ও বিবেক'কে খুন করে নিজে আত্মহত্যা করেছেন, তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। ঘটনাস্থলে ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক ও মাদারিহাট থানার পুলিশ কর্মীরা পৌঁছেছেন।

জানা গিয়েছে বিনোদের স্ত্রী, মা, দুই ছেলে ও ভাই নিয়ে ছ'জনের সংসার ছিল। তাঁর বড় ছেলে বিবেক মাদারিহাটের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তাঁদের পরিবারে কোনও বিবাদ ও অশান্তি ছিল না বলেই প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে। সোমবার ভোরে বিনোদ ওরাওঁ বনদপ্তরের ডিউটিতে চলে যান৷ এরপরই তাঁর স্ত্রীর কাছ থেকে ভয়াবহ খবর পেয়ে তিনি বাড়ি ছুটে আসেন। দেখা যায়,  ভাই রবি ফাঁসিতে ঝুলছেন। তাঁর মা ও ছেলে মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রবি আত্মঘাতী হয়েছেন। তবে অপর দু'জনকে শ্বাসরোধ করে মারা হয়েছে। 

বিনোদ ওরাওঁ জানান, তাঁর বাবা ২০১৪ সালে কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। ফলে বাবার চাকরিটা তাঁর ভাইয়ের হওয়ার কথা ছিল। এর জন্য কয়েকবার তাঁরা কলকাতা পর্যন্তও ছুটেছিলেন। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও চাকরি না পেয়ে ভাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঘটনার রাতে রবি ওরাওঁ তাঁর সমস্ত বইপত্র নিয়ে বাড়ির পেছনে আগুনে জ্বালিয়ে দেন। বিনোদ ভাইকে হাল না ছাড়ার জন্য পরামর্শ দিলেও, তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলেন৷ রাতে তাঁরা একসঙ্গে মাছভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া