মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৩ মার্চ ২০২৫ ১৮ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসে জাঁকজমকপূর্ণভাবে মুর্শিদাবাদের নবাব পরিবারে পালিত হত রোজা এবং ইফতার। তাই রমজান মাস এলেই নবাব পরিবারের সদস্যদের পুরনো স্মৃতি মনে পড়ে।
১৭০৬ সালে বাংলা-বিহার-ওড়িশার সুবেদার মুর্শিদকুলি খাঁ মুর্শিদাবাদ নগরীর পত্তন করেন। মুর্শিদকুলি খাঁ নিজে এবং তাঁর বংশধররা বরাবরই রমজান মাসে মুসলিম ধর্মের পালনীয় পবিত্র কর্তব্যগুলো নিষ্ঠা ভরে পালন করতেন।
পলাশীর যুদ্ধের পর নবাব মীরজাফর বাংলা-বিহার-ওড়িশার মসনদে বসেন। ঐতিহাসিকেরা বলেন, মীরজাফর এবং মুর্শিদাবাদের ১৮ জন নবাব এবং নাজিম প্রত্যেকেই রমজান মাসে সূর্যাস্ত পর্যন্ত উপোস করে থাকতেন। সূর্যাস্তের পর নবাবেরা নিজেদের সুবেদারির গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একত্রে নামাজ পাঠ করতেন। তারপর সকলে বসে বিভিন্ন ধরনের সুস্বাদু খাওয়ার খেয়ে উপোস ভাঙতেন।
তবে নবাবী আমল শেষ হয়ে গেলেও এখনও মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে খুব ছোট আকারে নবাবী ঐতিহ্য মেনে রোজা শেষে ইফতার করার রীতি চালু রয়েছে। রাজ্য সরকার মুর্শিদাবাদ নবাবী এস্টেটে রমজান মাসে প্রতিদিন খুব ছোট আকারে স্থানীয় চক মসজিদে গরিব দুঃস্থদের জন্য দাওয়াতে ইফতার আয়োজন করে। এর জন্য রোজ বড় ইমামবাড়াতে রান্না করা হয়।
নবাব আলিবর্দী খানের একজন বংশধর ডঃ রেজা আলি খান তাঁর স্মৃতি কথায় লিখে গিয়েছেন, নবাব মুর্শিদকুলি খাঁ রমজান মাস ছাড়াও 'শাবন' এবং 'রজব' মাসেও পূর্ণ উপবাস রাখতেন। যেহেতু রমজান মাস চাঁদের অবস্থানের উপর নির্ভর করে। ঠিক হয় তাই নবাবদের ইফতার পার্টিতেও কী ধরনের খাবার থাকবে তা প্রতিবছরই বদলে যেত।
মুর্শিদাবাদের নবাবদের নিয়ে লেখা বহু গ্রন্থ থেকে জানা যায়, রমজান মাসে সেহরির নামাজ পড়ার আগে নবাব এবং তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের ফল খেতেন। উপবাস ভাঙার পর সকলে বিভিন্ন ধরনের দামি ফল দিয়ে তৈরি বিশেষ ধরণের শরবত খেতেন।
রেজা আলি খানের স্মৃতিকথা থেকে আরও জানা যায়, রমজান মাসে নবাবের রাধুনীরা বিশেষ ধরনের বিরিয়ানি এবং নানা ধরনের 'ফিরনি' তৈরি করতেন। এছাড়াও নবাবদের পাতে ডাল, রুটি, তন্দুরি ইত্যাদি নানা ধরনের খাবার দেওয়া হত।
নবাব মীরজাফরের ১৫ তম বংশধর সৈয়দ রেজা আলি মির্জা বলেন, 'আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি রমজান মাসে নবাবরা নিজেদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের লোকেদেরকে নিয়ে স্থানীয় মসজিদ বা নবাবের প্যালেসে নামাজ পড়ে উপবাস ভাঙতেন। তারপর নবাবের বাবুর্চিরা তাঁদের পাতে সাজিয়ে দিতেন বিভিন্ন রকমের খাবার।'
নবাব মীরজাফরের ১৭তম বংশধর সৈয়দ মহম্মদ ফাহিম মির্জা বলেন, 'আমরা শুনেছি সেই সময় নবাবদের পাতে রুমালি রুটি, শাহি কাবাব, টিক্কা কাবাব, শাহী পোলাও আনারস পোলাও, ক্ষীর এবং নবাবদের বাগানে উৎপাদিত বিভিন্ন ধরনের বিশেষ আম পরিবেশন করা হত। এর পাশাপাশি রমজান মাসে মুঘল নবাবদের জন্য বিভিন্ন ধরনের ফল, মিষ্টি এবং অন্যান্য উপহার পাঠানোর রেওয়াজ প্রচলিত ছিল।'
ফাহিম মির্জা জানান, 'এখনও আমরা এলাকার সাধারণ মানুষ, গরিব, ফকির সকলের সঙ্গে বাড়িতে বা স্থানীয় মসজিদেই নামাজ পড়ার পর রোজার উপবাস শেষ করি। তবে নবাবী আমলের মতো সেই রাজকীয় খাওয়াদাওয়া এখন সম্ভব না হলেও আমাদের পরিবারে ছোট আকারে ইফতারে কিছু না কিছু ভাল খাবার তৈরি হয়। আমরা চেষ্টা করি সেই ভাল খাবার রমজান মাসে স্থানীয় কিছু গরিবদের মধ্যে এবং আত্মীয়-স্বজনের মধ্যেও বিতরণ করার।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার