শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০২ মার্চ ২০২৫ ২২ : ২০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মানব সভ্যতার ইতিহাসে এমন ঘটনা আর একবারই নথিভুক্ত হয়েছে। একই ব্যক্তির দেহে একটি নয়, দু’টি নয়, তিন তিনটি যৌনাঙ্গ! কিছুদিন আগে এমনই বিরল ঘটনার সাক্ষী হন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত বছরের শেষে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা গবেষণার জন্য দেহ দান করেন এক ব্যক্তি। সেই দেহের পরীক্ষা নিরীক্ষা করার সময় চিকিৎসকরা যা দেখলেন তাতে চোখ মাথায় ওঠার উপক্রম! চিকিৎসকেরা জানিয়েছেন ওই মৃত ব্যক্তির শরীরে তিনটি যৌনাঙ্গ ছিল, যা চিকিৎসা বিজ্ঞানে "ট্রিফেলিয়া" নামে পরিচিত।
ঘটনাটি ঘটেছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলে। জন বুকানন নামের এক গবেষকের নেতৃত্বে ৭৮ বছর বয়সি এক ব্যক্তির দেহ ময়নাতদন্ত করছিলেন চিকিৎসকরা। তখনই তাঁরা জানতে পারেন যে, ওই ব্যক্তির জন্ম থেকেই তিনটি যৌনাঙ্গ ছিল। একটি যৌনাঙ্গ দৃশ্যমান ছিল, কিন্তু বাকি দু’টি যৌনাঙ্গ শরীরের ভিতরে ছিল। ভিতরের দু’টি ছোট লিঙ্গ স্তুপীকৃত আকারে ছিল এবং সেগুলির আকার প্রধান লিঙ্গের থেকে অনেকটাই ছোট।
বুকানন জানিয়েছেন, এই ধরনের ঘটনাকে বিজ্ঞানের পরিভাষায় "পলিফেলিয়া" বলা হয়, যার অর্থ একাধিক যৌনাঙ্গ থাকা। তিনটি যৌনাঙ্গ থাকার ঘটনাকে "ট্রিফেলিয়া" বলা হয়, যা খুবই বিরল। ১৬০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত পলিফেলিয়ার একাধিক উদাহরণ খুঁজে পাওয়া যায়। তবে ট্রিফেলিয়ার উদাহরণ এর আগে শুধুমাত্র একবারই নথিভুক্ত করা হয়েছিল। ২০২০ সালে ইরাকের তিন মাস বয়সি একটি শিশুর শরীরে প্রথম তিনটি পুরুষাঙ্গের দেখা মিলেছিল। কিন্তু সেক্ষেত্রে সবগুলি লিঙ্গই বাইরে থেকে দেখা যাচ্ছিল। ফলে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে সুস্থ করে তোলেন।
এক্ষেত্রে যেহেতু বাকি দুই যৌনাঙ্গ দেহের ভিতরে ছিল, তাই সম্ভবত সংশ্লিষ্ট ব্যক্তি কোনও দিন বুঝতেই পারেননি যে তিনি এই বিরল রোগের শিকার। কিন্তু কেন এমন হয়। বিশেষজ্ঞরা নিশ্চিত ভাবে বলতে পারছেন না। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরাও ঘটনাটি নিয়ে আরও গবেষণা করছেন। তবে এই নিয়ে কোনও দ্বিমত নেই যে, এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা মানব শরীরের গঠন এবং জটিলতা সম্পর্কে আরও জানার সুযোগ করে দিয়েছে গবেষকদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ