বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ মার্চ ২০২৫ ২১ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে হইচই। ইতিমধ্যে ভোটার তালিকা নিয়ে সুর চড়িয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন, ২০২৬-এর নির্বাচনের আগে প্রথম কাজ ভোটার তালিকায় নজর রাখা।
এই চর্চা আরও কয়েকগুন বাড়ল শীতলকুচির ঘটনায়। সূত্রের খবর, দেশ ছেড়ে চলে গেলেও এখনও ভোটার লিস্টে নাম রয়েছে ৫ বাংলাদেশির। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল রাজ্য রাজনীতিতে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নলগ্রামে। কীভাবে ওই বাসিন্দাদের নাম এই তালিকায় উঠল, কেনই বা ওই নামগুলি বাদ দেওয়া হল না? প্রশ্ন উঠছে হাজার।
শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলগ্রামে ভোটার তালিকায় থাকা নাজির হোসেন, নাজিরা বিবি, সফিকুল ইসলাম, সোয়েল রানা মিয়াঁ, রাহুল আমিন মিয়াঁ তাঁরা প্রত্যেকে বর্তমান বাংলাদেশি। একসময় বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলগ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। কিন্তু পরবর্তীতে মাইগ্রেশন করে বাংলাদেশে চলে যান। গ্রামের অনেকেই এই পাঁচ ভোটারকে চেনেন না বলেই জানা গিয়েছে। অথচ এখনও পর্যন্ত তাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। এই বিষয়ে নজরে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
যদিও এবিষয়ে সফিকুল ইসলামের আত্মীয় মহাবুল ইসলাম জানান, ‘ভোটার লিস্টে নাম থাকা সফিকুল ইসলাম আমার কাকা হন। তিনি বাংলাদেশে থাকেন। সেখানকার বাসিন্দা হয়েছেন। এখানে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কথা স্থানীয় বিএলআরও-কে বলার পরেও নাম থেকেই গিয়েছে।’
যদিও এই বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কোভির হোসেন বলেন, ‘ওই পাঁচ ভোটারকে আমি চিনি। ওঁরা একসময় এই গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তাঁরা বাংলাদেশের বাসিন্দা হন। কিন্তু এখনও ভোটার তালিকায় ওঁদের নাম রয়ে গিয়েছে।‘
ঘটনা প্রসঙ্গে, স্থানীয় শীতল কুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ বলেন, ‘এই বিষয় শুধু নলগ্রামে নয়, বিভিন্ন জায়গা শোনা যাচ্ছে। এই বিষয়টি স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতিদের বলা হয়েছে সকলেই তাঁদের নিজের অঞ্চলের ভোটার তালিকা গুলো দেখছেন এবং আগামী তিন তারিখ এই বিষয়ে দলীয়ভাবে একটি আলোচনা সভা রয়েছে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।‘
এবিষয়ে যোগাযোগ করা হলে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস বলেন, ‘ওই পাঁচজনের নাম আগেই ভোটার তালিকায় ছিল। ভারতের নাগরিক হওয়ায় তাঁরা বিগত দিনে ভোট দিয়েছেন। গত কয়েক বছরে তাঁরা অবশ্য বাংলাদেশে থেকেছেন। সেখানকার নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই। গোটা বিষয়টি জানার জন্য সংশ্লিষ্ট বুথের বিএলআরও-কে ডেকে পাঠানো হয়েছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার