বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০২ মার্চ ২০২৫ ১৯ : ২৯Kaushik Roy
মিল্টন সেন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কুম্ভমেলা ফেরত বাস। ঘটনায় কমবেশি আহত হয়েছেন বাসে থাকা অন্তত ২৪ জন পুণ্যার্থী। রবিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুর থানার অন্তর্গত ১৯ নং জাতীয় সড়কের ওপর সোমসারা এলাকায়। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণারর গাইঘাটা থেকে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিল বাসটি। রবিবার বর্ধামানের দিক থেকে কলকাতামুখী রাস্তা ধরে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রাস্তার মাঝে থাকা নিচু জায়গায় নেমে গিয়ে বাসটি উল্টে যায়।
প্রাথমিক অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেটির। আর তা থেকেই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসে চালক সহ মোট ৬২ জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনায় কমবেশি প্রত্যেকেই আহত হয়েছেন। রাস্তার মাঝে বড় দুর্ঘটনা ঘটায় কলকাতামুখী লেনে ব্যাহত হয় যান চলাচল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশ। উদ্ধার করা হয় আহত পুণ্যার্থীদের। ঘটনাস্থলে পৌঁছান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি সহ দাদপুর থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, আহতদের প্রথমে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় সড়কের ওপর যান চলাচল স্বাভাবিক করতে ক্রেন ব্যবহার করে বাসটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় ২৪ জন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার