শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাড়ার কাকুর সঙ্গে মেলা দেখতে গিয়ে ভয়ানক পরিণতি দ্বিতীয় শ্রেণির ছাত্রীর, চাঞ্চল্য এলাকায়

Pallabi Ghosh | ০২ মার্চ ২০২৫ ১৭ : ২৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বড়ঞা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা অজয় প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে কান্দি আদালতে পেশ করা হচ্ছে। সূত্রের খবর, যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার ঘটনাটি শুক্রবার ঘটলেও নাবালিকার পরিবারের তরফ থেকে শনিবার রাতে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

 

নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধে থেকে হঠাৎই ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পরে তাকে গ্রামের একটি রাস্তায় খুঁজে পাওয়া যায়। ওই নাবালিকার পরিবারের এক সদস্য জানান, 'আমাদের বাড়ির মেয়েকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি পাড়ার এক কাকু, অজয় প্রামাণিক নামে এক ব্যক্তি স্থানীয় একটি মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে তাকে কোলে করে তুলে নিয়ে চলে গিয়েছিল।' নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, এরপর অন্ধকার একটি জায়গায় তাকে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। 

 

সূত্রের খবর, এরপর সেদিনই গোটা ঘটনাটি গ্রামের কিছু মোড়লকে জানানো হয় নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের তরফ থেকে। অভিযোগ উঠেছে যৌন নির্যাতনে অভিযুক্ত ব্যক্তি, নির্যাতিতার পরিবারকে ৫০০০ টাকার বিনিময়ে গোটা ঘটনাটি 'চেপে' যাওয়ার জন্য চাপ দেয়। যদিও নির্যাতিতার পরিবার টাকার বিনিময়ে ঘটনাটি 'চেপে' যেতে রাজি হয়নি। গ্রাম্য সালিশি সভায় বিচার না পেয়ে শনিবার রাতে নির্যাতিতার পরিবার বড়ঞা থানার দ্বারস্থ হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া