শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০১ মার্চ ২০২৫ ০৪ : ১০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দিঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পূর্বে শুক্রবার পরিদর্শনে এলেন পুরী জগন্নাথ মন্দিরের শ্রী রাজেশ দৈতাপতি মহারাজ। উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ প্রশাসনিক দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকগণ।
গত বছরের ১১ ডিসেম্বর দিঘা সফরে এসে নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সময়েই তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালের এপ্রিলের মধ্যেই মন্দিরের দরজা আমজনতার জন্য খুলে দেওয়া হবে। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সেই প্রতিশ্রুতি মতোই মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৫ সালের রথযাত্রার অনুষ্ঠানে সামিল হতে দিঘার জগন্নাথ মন্দিরে আসবেন তিনি। সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার আগে মন্দিরের উদ্বোধন হয়ে গেলে, সেখানে পরবর্তীতে রথযাত্রাও পালন করতে পারবেন।
প্রসঙ্গত, দিঘার এই জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে। প্রায় ২২ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল ও বিরাট মন্দির চত্বর। যার জন্য খরচ করা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।প্রত্যেক বছর রথযাত্রার সময় পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয়। দিঘার জগন্নাথ মন্দিরেও সেই প্রথা পালন করা হবে। এমনকী, এই সোনার ঝাঁটা তৈরির জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা দান করবেন বলেও জানিয়েছিলেন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় দিঘার সুসজ্জিত জগন্নাথ মন্দির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার