বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ২১ মিনিট ফোনে কথা, তারপরেই দেহ উদ্ধার, ব্যবসায়ীর মৃত্যুতে পরতে পরতে রহস্য

Pallabi Ghosh | ০১ মার্চ ২০২৫ ০১ : ০৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মালবাজারের এক ব্যবসায়ী যুবকের মৃত্যু নিয়ে রহস্য বাড়ছে। শুক্রবার রাতে মালবাজারের পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় সংলগ্ন এলাকার যাত্রী প্রতিক্ষালয়ে বিশ্বজিৎ দত্ত (২৫) নামের এই যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তদন্ত শুরু করে শনিবার মাল থানার পুলিশ অল্পবয়সী এক গৃহবধূ-সহ পাঁচজনকে আটক করে। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা এখনও পরিষ্কার নয়। 

 

জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগে ওই যুবকের সঙ্গে আটক গৃহবধূর ২১ মিনিট ফোনে কথা হয়েছিল। ফলে সম্পর্কের টানাপোড়েন ও পরকীয়ায় জড়িয়ে পড়ার বিষয়কেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে।

 

শুক্রবার রাতে ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে মাল কলেজ সংলগ্ন এলাকায় একটি যাত্রী প্রতীক্ষালয়ে মালবাজার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিতকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। জাতীয় সড়ক ধরে আসার সময় যাত্রী প্রতীক্ষালয়ের সামনে বিশ্বজিতের বাইক রাস্তার পাশে দাঁড় করানো ছিল। কাছে গিয়ে টোটো চালক দেখেন, যাত্রী প্রতীক্ষায়ের ভেতর বিশ্বজিৎ পড়ে রয়েছেন। টোটো চালকের পরিচিত হওয়ার ফলে কয়েকজনের সহায়তায় তিনি তাঁকে তুলে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিতকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বজিতের বাবা সুবোধ দত্তের মাল বাজারে দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত বিশ্বজিৎ বাবার সঙ্গে দোকানেই ছিলেন বলে জানা গিয়েছে। তারপর বাইক নিয়ে চালসার উদ্দেশে বেরিয়ে যান। 

 

 

যাত্রী প্রতীক্ষালয়ে যখন তাঁকে পাওয়া যায় তখন তাঁর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সেই সময় তাঁর বাইক, মোবাইল, মানিব্যাগ, ঘড়ি সবই অক্ষত ছিল। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়। মৃত যুবকের দাদা সুজিত দত্তের অভিযোগ, চালসার এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে বিশ্বজিৎকে খুন করেছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে মাল থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া