বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ মার্চ ২০২৫ ২৩ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি গাড়ি। চারপাশে ভিড় করে দাঁড়িয়ে একদল পড়ুয়া। লাগাতার হামলা চলছে গাড়ির উপর। ভাঙছে কাচ। ধুন্ধুমার পরিস্থিতি, অশান্তি উত্তেজনা। ঘটনাস্থল খাস কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়।
তৃণমূলের অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার বৈঠকে হাজির হওয়ার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত হয়েছিলেন সেখানে। বৈঠক শুরুর আগেও একপ্রস্ত বিক্ষোভ চলে পড়ুয়াদের। তবে তৃণমূলের পড়ুয়ারা অন্য রাস্তা দিয়ে ব্রাত্যকে বৈঠক পর্যন্ত পৌঁছে দেন। ওপেন এয়ার থিয়েটারে চলছিল বৈঠক।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বেরোতে গেলে, পরিস্থিতি জটিল হয় সেখানেই। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গেলেই প্রবল ক্ষোভের মুখে পড়েন তিনি। ভাঙচুর চলে ব্রাত্যর গাড়িতে। সঙ্গে থাকা দুটি পাইলট কারেও চলে ভাঙচুর। তিনি গাড়ি থেকে নেমে উত্তেজিত পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উলটে আরও জটিল হয়। শুধু বিক্ষভ ব্রাত্যকে ঘিরে নয়। পড়ুয়াদের হাতে নিগৃহীত ওমপ্রকাশ মিশ্র। ওয়েবকুপার সদস্যদের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের বচসাও হয়। ধুন্ধুমার পরিস্থিতিতে আহত এক পড়ুয়া। ভাঙচুর চলল তৃণমূলের শিক্ষাবন্ধু সমতির অফিস।
ঘটনায় আহত হন ব্রাত্য বসু নিজেও। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালে যান তিনি। ঘটনা প্রসঙ্গে ব্রাত্যর সাফ বক্তব্য, 'গোটা রাজ্য দেখেছে আজ কারা নৈরাজ্য চালিয়েছে, আর কারা ধৈর্য নিয়ে বসেছিল।'
কিন্তু এই ঘটনা ঘটাল কারা? ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল বাম-অতিবামের। কী বলছে এসএফআই? পড়ুয়াদের দাবি, এসএফআই আগেই জানিয়েছিল, পয়লা মার্চ শিক্ষামন্ত্রী যাদবপুরে এলে, নির্বাচনের দাবিতে তারা বৈঠকের অনুমতি চেয়েছিল। নতুন বিবৃতিতেও স্পষ্ট জানানো হয়, কোনওপ্রকার বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। কেবল ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জমায়েত চলবে এসএফআই-এর। দু’ জন গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যায়। অভিযোগ, অতিবামেরা আচমকা উত্তেজনার পরিস্থিতি তৈরি করে। তাদের বক্তব্য, এসএফআই কোনওভাবেই এই উত্তেজনার পরিস্থিতি তৈরিতে যুক্ত নয়।
অতিবাম সংগঠনগুলির পড়ুয়াদের আবার দাবি, তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন একগুচ্ছ দাবিতে, তার মাঝেই ওয়েবকুপার সদস্যরা আক্রমণ করেন পড়ুয়াদের। ব্রাত্য বসুকে হামলার ঘটনায়, ফের উঠে আসছে বছর ছয়ের আগের ঘটনা। যখন যাদবপুরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার