শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | একই এপিকে কোচবিহার ও উত্তরপ্রদেশের ভোটার, আর কত আছে? খুঁজছে তৃণমূল 

Riya Patra | ০১ মার্চ ২০২৫ ২২ : ২৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের মাথাভাঙা ২ নং ব্লকের পশ্চিম খেতি এলাকার ভোটার তপন সিদ্ধা। মাথাভাঙ্গা বিধানসভার এই ভোটারের এপিক নাম্বার-এ নাম রয়েছে উত্তরপ্রদেশের দিদারগঞ্জের জনৈক পাপ্পু নামে আর এক ভোটারের। প্রায় ৮০০ কিলোমিটার দূরত্বে বসবাসকারী তপন ও পাপ্পুর একই এপিক নম্বর কীভাবে হল আপাতত সেবিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। 


অভিযোগ, তপনের মতোই আরও বেশ কয়েকজন ভোটারের এপিক নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে উত্তর প্রদেশের ভোটারদের নাম। যা নিয়ে শুরু হয়েছে কোচবিহারে রাজনৈতিক চাপান-উতোর।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করেন, ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়ে বেছে বেছে তাঁদের সমর্থকদের ভোট বাতিলের চক্রান্ত করছে বিজেপি। ওই ফর্মুলাতেই বিধানসভা পিছু কয়েক হাজার তৃণমূলের নিশ্চিত ভোট বাতিলের পরিকল্পনা করেছে পদ্ম নেতৃত্ব।

তাঁর অভিযোগ, কেন্দ্রে শাসকের আসনে থাকায় ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। তারা যেসব রাজ্যে ক্ষমতাসীন সেই সব রাজ্যের বাসিন্দাদের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটারদের এপিক নম্বর যুক্ত করে চুপিসারে তৃণমূলের ভোটারদের ভোট বাতিল করতে চাইছে।


এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভার বিধায়ক সুকুমার রায় জানান, তৃণমূলের জেলা সভাপতির দাবি হাস্যকর। কারা ছাপ্পা ভোট দেয় সেটা সকলেই জানে।

 
প্রসঙ্গত বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের দলীয় সভায় ভোটার তালিকায় কারচুপির বিষয়টি সামনে এনে তার বিরুদ্ধে কর্মীদের পথে নামার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরেই জেলায় জেলায় তোড়জোড় আরও বেড়েছে। ৩ মার্চ দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠক থেকেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন তারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া