বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ মার্চ ২০২৫ ১৮ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়ে শোধ করতে পারেননি গ্রাহক। অভিযোগ, বাড়ি বয়ে এসে ওই গ্রাহককে টাকা দিতে না পারলে বিষ খাওয়ার পরামর্শ দেন ব্যাঙ্ককর্মী। বিষ খেয়েই আত্মঘাতী হন ওই গ্রাহক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম বিউটি বিবি( ২২)।
শুক্রবার বিষ খাওয়ার পর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিউটিকে সালার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকেরা তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করান। শুক্রবার গভীর রাতে সেখানে বিউটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার স্বামী কেরালায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁদের দুটি নাবালক সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালারের পূর্ব শেখপাড়ায় রেললাইনের ধারে বিউটির একটি বাড়ি রয়েছে। সম্প্রতি সেই বাড়িটি বন্ধক রেখে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলেন তিনি।
মৃতার পরিবারের এক সদস্য জানান , 'বিউটির স্বামীর ওই টাকা শোধ করার কথা থাকলেও কিছু কারণে সে সময় মতো ধারের কিস্তি দিতে পারছিলেন না। কিন্তু বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা টাকা শোধ না করতে পারার জন্য মাঝে মধ্যে বিউটিকে বাড়িতে এসে অপমান করে যেত।'
তিনি অভিযোগ করেন, শুক্রবারও ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে এক অফিসার আসেন এবং টাকা শোধ না করতে পারার জন্য বিউটিকে অপমান করে বলে বসেন,' টাকা শোধ করার ক্ষমতা না থাকলে সে যেন বিষ খেয়ে নেয়'। সূত্রের খবর, ব্যাঙ্কের ওই অফিসার দরজায় দাঁড়িয়ে থাকাকালীনই বিউটি বাড়ির ভেতরে গিয়ে চাষের জমিতে দেওয়ার জন্য ব্যবহৃত বিষ এনে খেয়ে নেয়।
সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিবারের তরফ থেকে গোটা বিষয়টি শনিবার তাঁদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে। শেষকৃত্য হয়ে যাওয়ার পর রাতেই ব্যাঙ্কের ওই আধিকারিকের বিরুদ্ধে তাঁরা লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার