শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০১ মার্চ ২০২৫ ১৬ : ৫০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মধ্যমগ্রামে মা ও শিশুকন্যার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ।
গত মঙ্গলবারই ট্রলিবাগ কাণ্ড ঘিরে শোরগোল পড়েছিল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেই মধ্যমগ্রামেরই দোহারিয়া এলাকায় এবার মা–মেয়ের রহস্যমৃত্যুতে ছড়াল তীব্র চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মধুমিতা রায় এবং প্রশংসা রায়। মধ্যমগ্রামের বাসিন্দা মধুমিতা এবং তাঁর মেয়ের নিথর দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। দরজা ভেঙে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বিছানার মধ্যে পাঁচ বছরের প্রশংসা রায়ের দেহ উদ্ধার হয়। আর মেঝে থেকে উদ্ধার হয় ২৫ বছরের মধুমিতা রায়ের দেহ। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী সুমন রায়কে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে মধ্যমগ্রাম থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ গৃহবধুর দেহে কেরোসিন তেলের উপস্থিতি মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পরিবারের দাবি মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ খান ওই বধূ। কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পরিবারও কিছু বলতে পারছে না। শনিবার দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মধ্যমগ্রাম থানার পুলিশ। চলছে তদন্ত। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
প্রতিবেশীদের দাবি, মধুমিতা হাসিখুশি ছিলেন। তাই আচমকা এই ঘটনায় সবাই চমকে গিয়েছেন।
জানা গেছে, মধুমিতারা থাকতেন ভাড়াবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছরের দাম্পত্য জীবনে মধুমিতার পরিবারে কোনও অশান্তি ছিল না। স্বামী এবং পাঁচ বছরের মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তাদের। মধুমিতার স্বামী পিচ–বোর্ড কারখানায় কাজ করেন। মধ্যমগ্রাম দোহারিয়া শৈলেননগরে ভাড়া থাকতেন তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার কাজে গিয়েছিলেন মধুমিতার স্বামী। বাড়তি রোজগারের আশায় শুক্রবার বিকেলে ওভারটাইম করছিলেন তিনি। তাঁর দাবি, বিকেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য দু’বার বাড়িতে ফোন করেন। কিন্তু কেউ ফোন তোলেনি। পরিবারের খোঁজ নিতে পাশের এক মুদি দোকানে ফোন করেন তিনি। তাঁর ফোন পেয়ে প্রতিবেশী ভাড়াটিয়া ও স্থানীয় লোকেরা তাদের খোঁজে মধুমিতাদের ঘরে যান। স্থানীয়দের দাবি, ঘরে গিয়ে তারা দেখতে পান, খাটের উপরে পাঁচ বছরের প্রশংসা পড়ে রয়েছে। এবং মেঝেতে পড়ে রয়েছে মধুমিতা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার