শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত তিন, গুরুতর আহত এক

Rajat Bose | ০১ মার্চ ২০২৫ ১৫ : ১০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। নন্দকুমার মেচেদা জাতীয় সড়কে তমলুকের কুমারগঞ্জ এলাকায় মেচেদাগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে। ঘটনার মৃত্যু হয় গাড়ির চালক সহ আরও দু’‌জনের। গুরুতর আহত হয় একজন। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। দেহগুলি উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত চালকের নাম সুদীপ মাইতি (৫২)। বাড়ি নন্দীগ্রাম টু ব্লকের খোদামবাড়ী এলাকায়। গাড়ির ভেতরে থাকা দুই যাত্রী চণ্ডীপুরের বাসিন্দা দেবাশিস দাস ও কমলা পালেরও মৃত্যু হয়। সংঘর্ষের জেরে মারুতি গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত ‌হয়ে যায় যে স্থানীয়রা কোনওভাবেই যাত্রীদের গাড়ি থেকে বের করতে পারেনি। তমলুক থানার পুলিশ গিয়ে যাত্রীদের উদ্ধার করে। তিনজন মারা যাওয়ার পাশাপাশি গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন মহিষাদলের বাসিন্দা মমতা দাস। জানা গিয়েছে যাত্রীরা কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শনিবার সকাল প্রায় পৌনে ছটা নাগাদ তমলুকের কুমারগঞ্জ এলাকায় মারুতি ভ্যানের ডান দিকের পেছনের চাকাটি ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে। সাতসকালে এমন দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া