মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক, পুলিশের জালে মা ও ছেলে

Rajat Bose | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল মা ও ছেলে। গা ছমছম অন্ধকারে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে দু’‌জনে জানিয়েছিল ‘‌ভূত’‌ দেখে ভয় পেয়েছে তারা। পুলিশকেই বলেছিল তাদের বাড়ি পৌঁছে দিতে। পুলিশকে ফাঁকি দিয়ে অভিনব কায়দায় হেরোইন পাচার করতে গিয়ে বৃহস্পতিবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে প্রায় ৬০০ গ্রাম হেরোইন সহ ধরা পড়ল মা এবং ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মানোয়ারা বিবি (৪৫) এবং রকি শেখ (২৪)। বাড়ি লালগোলা থানার ছামাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে হেরোইন নিয়ে বিভিন্ন গাড়ি পাল্টে প্রথমে ওমরপুর আসে। তারপর সেখান থেকে বাসে করে লালগোলা যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রঘুনাথগঞ্জ থানার  পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের উপর ওমরপুর থেকে গ্রেপ্তার করে তাদের।

 রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুরে বাংলা গেস্ট হাউস সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে। সেই সময় এক মহিলা এবং যুবককে অত্যন্ত ‘‌ভীত’‌ অবস্থায় এবং মুখে কিছু বিড়বিড় করে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। দু’‌জনে পুলিশকে জানায় তারা ‘‌ভূত’‌ দেখে ভয় পেয়ে গিয়েছে। তাই মন্ত্র পড়ছে। ‘‌ভূতে’‌র হাত থেকে বাঁচতে তারা পুলিশের সাহায্য পর্যন্ত চায় বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ওই নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রায় ৬০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। 


প্রসঙ্গত গত সপ্তাহে রাজ্য পুলিশের এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিশ অসম থেকে ঝাড়খন্ড পাচারের সময় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইন আটক করে। গ্রেপ্তার হয়েছিল তিন জন। 

রঘুনাথগঞ্জ ১ বিডিও জানিয়েছেন, ‘‌গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ওমরপুর থেকে এক যুবক এবং এক মহিলাকে গ্রেপ্তার করেছে। সম্পর্কে তারা মা ও ছেলে। তাদের কাছ থেকে অত্যন্ত উন্নতমানের প্রায় ৬০০ গ্রাম হেরোইন জাতীয় মাদক পাওয়া গিয়েছে।’‌ 

তিনি আরও জানান, ‘‌পাচারকারীরা সম্ভবত উত্তরবঙ্গ থেকে হেরোইন নিয়ে বাসে করে লালগোলা যাওয়ার জন্য ওমরপুরে এসেছিল। ধৃতদের শুক্রবার বহরমপুরে এনডিপিএস আদালতে তোলা হবে।’‌


হেরোইন পাচারের এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া