শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘নাস্তিক’ সিপিএম-এর রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ পরমহংস, জবাবে কী বলছেন দলের যুবনেতারা? 

Riya Patra | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ‘নাস্তিক’ সিপিএম কি এখন ঝুঁকছে ধর্মের দিকে? কারণ কি সেই  জনসংযোগ, ভোটে জয় লাভ? সাম্প্রতিককালে মাঝে মাঝেই উঠে আসছে এই প্রশ্ন। তাতে আবার অনেকেই যে উত্তর দিচ্ছেন, তাতে একাংশ প্রশ্ন তুলছে, দলের গঠনতন্ত্র থেকে কি বিস্মৃত হচ্ছে তারা? 

ধর্ম, রাজনীতি এবং বামপন্থা, এই তিন বিষয় নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা চিরদিনের। কেউ বলেন নাস্তিকতায় বিশ্বাস নাকি বামপন্থীদের একচেটিয়া অধিকার। কেউ বলেন ধর্মের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই। আর একথা বললেই প্রশ্ন ওঠে, রাজনীতির ময়দানে টিকে থাকতে তাহলে কি ধর্মকে পুরোপুরি এড়িয়ে যেতে পারছে না বামেরা? 

 অতি সাম্প্রতিক ঘটনার বিবরণের আগে, বলা যাক দুটি অন্য ঘটনা। যে দুটি ঘটনা উসকে দিয়েছিল একই বিতর্ক।  ২০২৪-এর লোকসভা ভোটের আগে, নববর্ষ এবং ইদের শুভেচ্ছা জানাতে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী যে শুভেচ্ছা পত্র দিয়েছিলেন, তাতে দেখা গিয়েছিল,  কৃষ্ণ সেজেছে এক খুদে। ফেজ টুপি পরা আর এক খুদে পাশে দাঁড়িয়ে কৃষ্ণের হাত ধরেছে। তখনও চর্চা হয় ব্যাপক। কটাক্ষ ভেসে এসেছিল, ‘ভোট বড় বালাই’। 

২০২৪-এর জুলাই। জ্যোতি বসুর জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, জ্যোতিবাবু ধর্ম না মানলেও, প্রসাদ খেতেন। একই সঙ্গে মনে করান, জ্যোতিবাবুর বাবা-মা ছিলেন ধার্মিক, তাঁর বাবা লোকনাথের ভক্ত ছিলেন। সেলিম বলেন, ‘জ্যোতি বসুর জীবন থেকে এই শিক্ষাই নিতে হবে, নির্লিপ্ততা থাকবে, একই সঙ্গে সম্পৃক্ততাও থাকবে।' সেলিম-মন্তব্যেও জোর চর্চা হয়েছিল সেবার।

এবার আলোচনায় সিপিএমের  ২৭তম রাজ্য সম্মেলন। ওই সম্মেলনে দেখা মিলেছে রামকৃষ্ণ পরমহংসের। লাল পতাকার রাজ্য সম্মেলনে শোভা পাচ্ছে রামকৃষ্ণের ছবি! ব্যাস। একই প্রশ্ন উঠে আসে আবার, তাহলে কি পরিস্থিতি বুঝে ফের জোট-ভোটের তত্ব থেকে সরে গিয়ে সেই ধর্মের পথেই হাঁটছে ‘নাস্তিক’ সিপিএম? 

কী বলছেন দলের তরুণ তুর্কিরা। প্রতীক উর রহমান বলছেন, 'ধর্মের সঙ্গে বিবাদ তো নেই আমাদের।  দলের গঠন্তন্ত্রে কোথাও কি লেখা রয়েছে এই ধরনের কথা?' উলটে তাঁর বক্তব্য, যে জেলায় এবারের রাজ্য সম্মেলন হয়েছে, সেই জেলার ঐতিহ্যের ‘এসেন্স’ নিতেই নাকি- পরমহংস, ব্যান্ডেল চার্চের ছবি শোভা পেয়েছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অপর এক যুবনেতা আবার একধাপ এগিয়ে বলছেন, ‘যত মত তত পথ, সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছেন ঠাকুর এবং তাঁর শিষ্য বিবেকানন্দ। বিজেপি স্বামীজীর গেরুয়া পরিধানকে ব্যাবহার করছে মানুষকে বিভ্রান্ত করতে। কিন্তু রামকৃষ্ণকে নিয়ে কিছু করতে পারছে না। কারণ, তাঁর হিন্দুত্ব এবং বিজেপির হিন্দুত্বে আকাশ পাতাল ফারাক। এমনকি চৈতন্যও। তাঁর হিন্দুত্বের ধারণাকে সমগ্র নদিয়া জেলা জুড়ে ধ্বংস করছে ইস্কন এবং বিজেপি। আমরা ধর্ম বা আধ্যাত্মিকতার বিরুদ্ধে নই। বরং এগুলোকে ব্যবহার করে বিকৃত করে বিদ্বেষ তৈরি করার বিরুদ্ধে।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া