রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মেজেজ খিটখিটে হয়ে যাচ্ছে? ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম করে ফেলছেন? প্রিয়জনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি দেখা দিচ্ছে? সব কিছুর মূলে থাকতে পারে রোজকার ব্যবহারের মোবাইল ফোন। ফোনের ব্যবহার কমালেই উন্নতি হতে পারে মানসিক স্বাস্থ্যের। অস্থিরতা, মেজাজ হারানো কিংবা মনোযোগ না দিতে পারার মতো সমস্যাও কমে আসতে পারে। অন্তত এমনই ইঙ্গিত মিলেছে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে সম্প্রতি ৪৬৭ জনের উপর একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের বয়স ছিল ১৮ থেকে ৭৪-এর মধ্যে। সমীক্ষার উদ্দেশ্য ছিল অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানসিক স্বাস্থ্য, মেজাজ এবং মনোযোগের উপর কী ধরনের প্রভাব পড়ে তা খতিয়ে দেখা, পাশাপাশি স্মার্টফোন থেকে দূরে থাকলে বা ফোনের ব্যবহার সীমিত করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় কিনা তা নির্ধারণ করা।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের দুই সপ্তাহের জন্য ইন্টারনেট ব্যবহার কমিয়ে ফেলতে বলা হয়েছিল। এর পর বিভিন্ন প্রশ্নাবলীর মাধ্যমে তাঁদের মানসিক স্বাস্থ্য, মেজাজ এবং মনোযোগে কী কী পরিবর্তন আসে তার মূল্যায়ন করেন সমীক্ষকরা। কী বুঝতে পারলেন গবেষকরা? সমীক্ষায় দেখা গিয়েছে ৯১% অংশগ্রহণকারী অন্তত একটি ইতিবাচক পরিবর্তন অনুভব করেছেন। ৭১% অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁদের মানসিক স্বাস্থ্য আগের চেয়ে ভাল হয়েছে। আর ৭৩% অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁরা সামগ্রিকভাবে আগের চেয়ে ভাল বোধ করেছেন। কারণ, তাঁদের মধ্যে বিষণ্ণতার লক্ষণ কমে গিয়েছে। মনোযোগের উন্নতি ঘটেছে।
সমীক্ষকরা একে বলছেন ‘ডিজিটাল ডিটক্স’। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে ফেলতে পারলেই মানসিক চাপ বহুলাংশে লাঘব হয়। এমনকী সমীক্ষকদের দাবি, কারও কারও ক্ষেত্রে এই প্রক্রিয়া ওষুধের থেকেও ভাল কাজ করেছে। কারণ তাঁরা সার্বিক ভাবে নিজেদের রোজকার জীবনের ভাল লাগার উপর নজর দেওয়ার সময় পেয়েছেন। তাই সমীক্ষকদের বক্তব্য, আজকের দিনে হয়তো মোবাইল ব্যবহার বন্ধ করা অসম্ভব। কিন্তু চেষ্টা করতে হবে রোজকার জীবনে যেন ফোনের ব্যবহার সীমিত হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ